somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ ব্যবহৃত হয় ক্ষমতার স্বার্থে

১৯ শে এপ্রিল, ২০০৬ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশে যারা কাজ করেন তারা যথার্থই আঙুল তোলেন রাজনীতিবিদদের দিকে। তাদের বক্তব্য পুলিশকে রাজনৈতিক স্বার্থে ক্ষমতাসীনরা ব্যবহার করেন। পুলিশকে নামানো বিরোধীদলের হরতাল, প্রতিবাদ ইত্যাদি ঠেকানোর জন্য। আইন, শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে প্রায়ই ছত্রভঙ্গ করতে হয় পুলিশকে। সেজন্য গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ এমন কাজগুলো করতে হয়। ক্ষমতাসীনদের ব্যক্তিগত স্বার্থ যেমন জমি বা বাড়ি দখলেও তাদের ব্যবহার করা হয়। মিথ্যা মামলা, হুলিয়া, গ্রেফতার ইত্যাদির জন্য ফোন আসে উপর থেকেও। অন্যদিকে সরকার পক্ষের দৃষ্কৃতকারীদের ছেড়ে দেয়ার জন্য দেয়া হয় নানা চাপ। ক্ষমতাসীনদের মেজাজ-মর্জি মেনে সার্ভিস না দিলে অহেতুক বিড়ম্বনা, খাগড়াছড়ি বদলি এমনকি শাস্তির মধ্যেও পড়তে হয়।
তা অন্যের জন্য যখন অন্যায় করতে হবে তখন কিছু পুলিশ সদস্য তো উৎসাহি হতেই পারেন অন্যায়ের বিনিময়ে বাড়তি পয়সা কামানোতে। বিশেষত: পুলিশের বেতন-ভাতা যখন আশানুরূপ নয়।
পুলিশকে ক্ষমতার স্বার্থে এই ব্যবহার বন্ধ হওয়া দরকার। সরকারের লাঠিয়াল নয় বরং একটি যথার্থ পেশাদার বাহিনী হিসেবে একে গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদিও পেশাদার প্রতিষ্ঠান সরকারের কাছে দায়বদ্ধ সে দায়বদ্ধতা রাজনৈতিক বিশ্বাসের হতে হবে তা তো নয়। সেই দায়বদ্ধতা হবে পেশাদারী সততার, প্রশাসনিক নিষ্ঠার ও জনস্বার্থের।
ক্ষমতা বদলালে যেহেতুরাজনৈতিক দলের সদস্যরা আবার কোপানলে পড়েন পুলিশের, তাদেরই মাথা ফাটে হরতালে-পুলিশের লাঠিতে, সেহেতু তাদেরই তো সে পথ বন্ধ করতে এগিয়ে আসা উচিত সবার আগে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×