ঔপনিবেশিক ধ্যান-ধারণার পুলিশ
১৯ শে এপ্রিল, ২০০৬ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশ স্বাধীন হয়েছে অনেক বছর। কিন্তু প্রভুদের সাজানো প্রতিষ্ঠানগুলো আমরা আজো সাজিয়ে নিতে পারিনি স্বাধীন দেশের প্রয়োজনমত। নিজেদের এই ব্যর্থতা আমরা চাপিয়ে দেই 'ঔপনিবেশিকতা'র কাঁধে। তবে একথায় কোনো মিথ্যে নেই যে বাংলাদেশের পুলিশ তার হৃদয়টি পেয়েছে ঔপনিবেশিক শাসন থেকে। শুধু হৃদয় নয়, তার হাতের লাঠি, তার হাতের বন্দুক এসবই ঔপনিবেশিকতার ধারাবাহিকতা।
কি পার্থক্য এই দুই ধারার মধ্যে? স্বাধীন দেশে জনগণই দেশের মালিক। পুলিশ হচ্ছে তাদেরই ট্যাক্সের টাকায় বেতন পাওয়া কর্মচারী। সমাজে, দেশে, জনপদে আইন ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেয়া হয়েছে তাদের হাতে। তো আইন ও শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা নির্বিচারে জনগণের টাকায় কেনা বুলেট তাদের বুকে ছুঁড়তে পারে না। এই জনগন ঔপনিবেশিক দেশের পরাধীন জনগণ নয়। এই জনগণ পুলিশের প্রকৃত প্রভু। পুলিশকে বরং বুঝতে হবে জনগণের অসুবিধা ও শৃঙখলা বিনষ্টের মূল কারণ। আর সমাধান করতে হবে তাই।
পুলিশের প্রশিক্ষণ একাডেমিতে বেয়নেটের ব্যবহার না শিখিয়ে শেখাতে হবে কিভাবে জনগণের সাহায্যে এগিয়ে আসতে হয় তা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুন