দুর্নীতির পথ ধরে নিয়োগপ্রাপ্তরা যে পরে দুর্নীতির জটাজালে আটকা পড়বেন তাতে বিস্ময়ের কি আছে? চট্টগ্রামের আলোচিত পুলিশ কর্মকর্তা আকবরের ক্ষেত্রেও বাঁকা পথে নিয়োগের অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের বিরুদ্ধে বর্বরোচিত হামলার সাথে জড়িত সব পুলিশ কর্মকর্তার ক্ষেত্রেই বিষয়টি একই রকম বলে অজস্র প্রমান পাওয়া যায়।
পুলিশে নিয়োগের ক্ষেত্রে এই অনিয়ম, দুর্নীতি, খামখেয়ালিপনা অবশ্য ই বন্ধ করতে হবে। আইন-শৃঙ্খলার প্রতি নীতিগতভাবে শ্রদ্ধাশীল ব্যক্তিকেই পুলিশে নিয়োগ দিতে হবে এবং প্রক্রিয়াটি হতে হবে দুর্নীতিমুক। নিয়োগের প্রক্রিয়াকে কলুষমুক্ত না করলে 'জনগণের বন্ধু' পুলিশ পাওয়ার আশা আমাদের কখনই পূরণ হবে না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



