somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মীয় মৌলবাদের চাষাবাদ-5

২১ শে এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামিক মৌলবাদ:
আলাদা আলাদা ধর্মগুলোর মৌলবাদী আন্দোলন নিয়ে কথা বলতে হলে প্রথমে বলতে হয় খ্রিস্টান ধর্মের মৌলবাদী আন্দোলনগুলোর কথা। কিন্তু সে বিষয়ে পাঠকরা খুব একটা আগ্রহী হবেন না মনে করে ইসলাম ধর্ম দিয়েই আলোচনা শুরু করছি। তবে এর মাঝেই খ্রিস্টান ধর্মের মৌলবাদের প্রয়োজনীয় প্রসঙ্গগুলো চলে আসবে। খ্রিস্টান ধর্মের সাথে ইসলাম ধর্মের যতটুকু মিল, খ্রিস্টান ধর্মের মৌলবাদের সাথেও ইসলাম ধর্মের মৌলবাদের ততটুকুই মিল। প্রথমত: খ্রিস্টানদের মত ইসলামিক মৌলবাদীরাও তাদের ধর্মগ্রন্থ কোরানকে আক্ষরিকভাবে ব্যাখা-বিশ্লেষণ করার চেষ্টা করে। ধর্মগ্রন্থে বর্ণিত আইনকানুনগুলো তারা ইসলামিক সমাজে চালু করার জন্য জোর-জবরদস্তি করে (এক্ষেত্রে শরিয়া আইন)। পানাহার সংক্রান্ত নিয়ম-কানুন, হালাল-হারাম, মেয়েদের পর্দা ও সমাজে নারীর অবস্থান বিষয়ে তাদের মত ও অবস্থান খুবই কড়া।

মৌলবাদীদের সাথে সাধারণ ধর্মপ্রাণ মানুষের একটি মৌলিক পার্থক্য হলো, সাধারণ ধর্মপ্রাণ মানুষ যেভাবে ধর্মকে নিজেদের সমাজে চর্চা হতে দেখেছে সেভাবেই গ্রহণ করতে চায়। কিন্তু মৌলবাদীরা কোনো একটি বিশেষ সময়ে ধর্ম যেভাবে পালিত হতো সেই ভঙ্গিতে ধর্মকে আবার পুন:প্রতিষ্ঠা করতে চায়। ইসলামের ক্ষেত্রে মৌলবাদীরা মধ্যযুগে ইসলামের যেসব নতুন প্রথা বা আচার-রীতি যুক্ত হয়েছে সেগুলোকে সত্য বিশ্বাসের মাঝে বিভ্রান্তি হিসেবে দেখে।

সব ইসলামিক মৌলবাদীরা এক রকম নন, অবশ্যই। কেউ কেউ ওসামা বিন লাদেনের মতো খিলাফাত প্রতিষ্ঠায় বিশ্বাসী। একজন নেতার অধীনে পুরো মুসলিম বিশ্ব চলবে এ ধারণার জন্য লড়াই করে যাচ্ছে অনেক ইসলামিক মৌলবাদী প্রতিষ্ঠান। অন্যদিকে প্যালেস্টাইনের হামাসের মত অনেক প্রতিষ্ঠান আছে যারা তাদের নিজেদের দেশে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই খুশি। দেশে দেশে পার্থক্যের কথা বলতে গেলে বলতে হয় ইরান ও আফগানিস্তানের কথা। ইরানে মহিলারা গাড়ি চালান ও কাজে যান। কিন্তু তালেবান আমলে (1995-2001) আফগানিসত্দানে মহিলাদের এরকম কোনো অধিকার দেয়া হয়নি। ইসলামে অনেক ধরনের মৌলবাদী সংগঠন আছে যাদের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তারপরও এদের মধ্যে এত বেশি মিল রয়েছে যে সবগুলোকে একটি আন্দোলনেরই অংশ মনে হয়।

আগের পর্বেই এ আলোচনা করেছি যে চাপের বা সংকটের মুখে পড়লেই ধর্মানুসারীরা মৌলবাদের পথে পা বাড়ায়। সমাজকে মূল ও পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। একে বলা যায় ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। ইসলামে এই পুনর্জাগরণের প্রথম ঘটনা ঘটে আহমদ ইবনে তাইয়্যিমিয়ার (1263-1328) নেতৃত্বে। মোঙ্গলরা যখন এশিয়া অঞ্চল থেকে গিয়ে মধ্যপ্রাচ্য দখল করে নিল সেই সময়ের অব্যবহিত পরেই তাইয়্যিমিয়ার জন্ম। তিনি বিশ্বাস করতেন মোঙ্গলদের কাছে আরবদের এই পরাজয়ের কারণ হচ্ছে তারা দুর্নীতিপরায়ণ হয়ে পড়েছিল এবং ইসলাম ধর্ম থেকে বিচু্যত হয়ে পড়েছিল। তাইয়্যিমিয়া এজন্য প্রথমত: দায়ী করেন সুফিজমকে। এই ভাববাদী পথ বিশ্বাসীদেরকে প্রকৃত ইসলাম থেকে সরিয়ে নিয়েছে, এই ছিল তার অভিযোগ। তাইয়্যিমিয়া এসব অনৈসলামিক পথ ছেড়ে কোরানের নির্দেশমত ইসলামি আইন প্রতিষ্ঠার জন্য আহ্বান করেন।

তাইয়্যিমিয়ার দেখানো পথ ধরে পরে অনেক বিচিত্র মৌলবাদী গোষ্ঠী ও মতবাদের জন্ম হয় ইসলামে। তাদের মধ্যে সবচে' শক্তিশালীটির নাম হচ্ছে ওহাবিজম। সে নিয়ে কথা বলবো পরের কিসত্দিতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×