স্লোভেনিয়ার ছবি: 1
২৯ শে এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'নো ফ্রিলস' বাজেট এয়ারলাইন্স ইজি জেটে এই প্রথম চড়লাম। কিন্তু যেরকম ভেবেছিলাম এয়ারলাইন্সটি মোটেও সেরকম নয়। নতুন ঝকঝকে এয়ারবাস-319 চালাচ্ছে তারা। তবে উড়োজাহাজের ভেতরে আসন পরিকল্পনায় বেশি যাত্রী ধরানোর বিষয়টি তারা মাথায় রেখেছে। সুতরাং লেগরুম খুবই কম। তাছাড়া দু' ঘন্টার যাত্রাপথে কোনো পানাহারের ব্যবস্থা নেই। নেই বলাটা ঠিক হলো না, আছে তবে তা নগদ অর্থের বিনিময়ে। তাড়াহুড়ো করে নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে এসেছি তাই আমি এক প্যাকেট বাদাম আর একটি 1664 বিয়ার নিলাম। স্লোভেনিয়ার রাজধানী লুবিয়ানায় নামার আগে পাইলটের পরামর্শ অনুযায়ী ঘড়ির কাঁটাও ঘুরিয়ে নিলাম।
জানালার বাইরে তখন আল্পসের পাহাড়ের সারি। প্লেনের নীচে মেঘ আর মেঘের নীচে বরফে ঢাকা পাহাড়। অদভূত সুন্দর লাগছিল দেখতে। বছর তিনেক পুরনো ক্যামেরা ক্লিক করে কয়েকটা ছবিও তুললাম পাহাড়ের। কিন্তু চোখে দেখা সৌন্দর্য তাতে ধরা পড়লো না। চলন্ত প্লেনের সাথে তাল মিলিয়ে ঠিক পছন্দমাফিক দৃশ্যগুলোও বন্দী করতে পারলাম না। তাও কিছু ছবি দিলাম। অন্তত: পাঠকরাও দেখতে পাবেন কিছুটা। শহরের কাছাকাছি পাহাড়গুলোর একদম চূড়াতেও বাড়ি আছে। আছে পিচঢালা রাস্তা। বুদ্ধিমান হওয়ার সুবাদে আর প্রযুক্তির বদৌলতে পৃথিবীর তাবৎ সম্পদের ওপর মানুষের একছত্র এই দখলদারিত্ব দেখে কষ্টই পেলাম। প্রকৃতিকে আরো বেশি মনোহর মনে হতো এভাবে যদি মানুষের কুড়ালের কোপ যেখানে সেখানে না পড়তো। আর পাহাড় জঙ্গল তছনছ করে তারা শুধু বাড়ি না বানাতো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোকুলে বাড়িছে সেপরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা...
...বাকিটুকু পড়ুনএকটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা
“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”
কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুন