somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম খসড়া থেকে চূড়ান্ত রূপঃ গবেষণার একাকীত্ব-3

০৩ রা মে, ২০০৬ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গি্লনের পরামর্শ আর খসড়া দুটোই ফেলে রেখেছিলাম কিছুদিন। স্লোভেনিয়া থেকে ফিরে আবার হাত দিলাম। বেশ কিছুদিন ফেলে রাখায় খসড়াটির প্রতি মায়া কমে গেছে। মেনে নিলাম গি্লনের কথা। সে কথা জানিয়ে ওকে মেইল পাঠালাম। এখন আমাকে বিভিন্ন সেকশন আর সাব-সেকশন এধার-ওধার করতে হবে।

প্রথমে মানতে পারছিলাম না যে 'থিওরিটিক্যাল ফ্রেইমওয়ার্ক' চ্যাপ্টারটাই ভূমিকার পরে যাবে। কেবল মনে হচ্ছিল এখানে থাকা উচিত 'সেটিং' যেখানে থাকবে বাংলাদেশ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও বন্যা/পানি ব্যবস্থাপনা সম্পর্কিত ইতিহাসের বিশ্লেষণ। কিন্তু গি্লন মনে করছে যে আমার ইতিহাস বিশ্লেষণটা এতই মৌলিক হয়েছে যে এটা নিজেই একধরনের ফাইন্ডিংস-এর কাতারে পরে। সুতরাং সে হিসেবে 'থিওরিটিক্যাল ফ্রেইমওয়ার্ক' এর আগে যাওয়া উচিত।

এখন তাহলে 2 আর 3 নম্বর চ্যাপ্টারের চেহারা দাঁড়ালো এরকম:
2. PUBLIC POLICY AS A DISCURSIVE COUNSTRUCT AND FLOOD/WATER POLICY PROCESS OF BANGLADESH

3. POLITICS OF POLICY DEFINITION, THE FAP AND HISTORICAL ANALYSIS OF FLOOD POLICY IDEAS

এই দুই চ্যাপ্টারেই অদল-বদলটা হবে। আর বাকী চ্যাপ্টার ঠিক থাকছে। এ্যানালাইটিক্যাল চ্যাপ্টার শুরু হচ্ছে 5 নং চ্যাপ্টার থেকে। আমার কেস স্টাডি যে ফ্যাপ নিয়ে তার বেসিক ইনফরমেশন দিয়েছিলাম 5 নং চ্যাপ্টারের শুরুতে। কিন্তু এটাও গি্লনের অপছন্দ। ওর কথা 5 নং-এ শুধু এ্যানালাইসিস থাকলে ভালো দেখায়। সুতরাং ফ্যাপ সংক্রান্ত তথ্যগুলো কোথায় চালান করবো।

একটা অপশন হলো যেখানে পাকিস্তান আমল থেকে 1990 (ফ্যাপের আগ পর্যন্ত) পর্যন্ত ইতিহাস বলেছি তার পরে এনে ফ্যাপ (1990-95) জুড়ে দেয়া। কিন্তু কষ্ট যখন করছি তখন বাড়তি একটু না হয় করলাম ভেবে ঠিক করলাম 3 নং চ্যাপ্টার শুরুই করবো ফ্যাপের তথ্য দিয়ে। পরে ইতিহাস যোগ করে দেবো।

পরে মনে হলো ঠিক ফ্যাপ দিয়ে শুরু করলে কেমন শিশুসুলভ দেখাবে চ্যাপ্টারের শুরুটা। তাই পলিসি প্রবলেম ডেফিনিশন নিয়ে রাজনীতির কথাটা বলেই ফ্যাপে আসবো ঠিক করলাম।

আমার কাছে এখন মনে হচ্ছে আউটলাইনটা ঠিক আছে। তবে এক সেকশন থেকে আরেক সেকশনে যাওয়া, ভূমিকা আর উপসংহারের জায়গাগুলো আবার লিখতে হবে। তবে আবার লেখার ক্ষেত্রে গি্লন একটা ভালো পরামর্শ দিয়েছে। ও বলছে, প্রতি চ্যাপ্টারের মূল আগর্ুমেন্টটা লিখে পাশে রাখতে। তাতে চ্যাপ্টারের বিভিন্ন সেকশন লেখার সময় লাইনচু্যত হবো না। আর সুন্দর একটা প্রবাহ থাকবে লেখার।

গভীর রাতে প্রকৃতির কাছাকাছি বসে 2 ও 3 চ্যাপ্টারের আগর্ুমেন্টগুলো চূড়ান্ত করতে হবে এখন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×