somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাউনিসল নির্বাচন, ব্যালেনসড ভোট ও লেবার পার্টির ভরাডুবি

০৫ ই মে, ২০০৬ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাউনিস নির্বাচনে তিনজন কাউনিসরকে ভোট দেয়া যায়। আমি লেবার, লিবডেম ও রেসপেক্ট তিনদলের তিনজনকে দিলাম। সুষম বিতরণ। কিন্তু ব্রিটেনে সবাই আমার মতো করে নিশ্চয়ই ভোট দেয়নি। ফলাফল ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবি। গত বছরের থেকে এবছর 250-এর মত কম কাউনিসলর জিতেছে তাদের। এবং 18টি কাউনিসলে ক্ষমতা হারিয়েছে তারা।

টাওয়ার হ্যামলেটসের মত সংখ্যালঘু অধু্যষিত আসনগুলো লেবারের ভোটব্যাংক। কিন্তু ইরাক যুদ্ধের পর অনেকেরই ব্লেয়ার মোহ কেটে গেছে। লিবারেল ডেমোক্র্যাটরা সত্যিকার বিকল্প হয়ে উঠছিলো। কিন্তুঅতিরিক্ত মদপানের সমস্যা নিয়ে তাদের নেতা কেনেডির পদত্যাগে দলটি সংকটে পরে যায়। অন্যদিকে কনজারভেটিভ পার্টি নতুন নেতা নির্বাচন করেছে ডেভিড ক্যামেরনকে। নতুন নেতার নেতৃত্বে দলটি এখন নতুন সাজে সাজছে। জনপ্রিয়তাও বাড়ছে দলটির। ডেভিড ক্যামেরন যদি আগামী প্রধানমন্ত্রী হয়েও যান তবে অবাক হওয়ার কিছু থাকবে না।

কিন্তু সংখ্যালঘু বা এথনিক মাইনোরিটি এখন আছে ভীষণ রাজনৈতিক সংকটে। প্রকৃত অর্থে কনজারভেটিভ দল কখনও তাদের পছন্দের দল নয়। দলটি যে ইমিগ্রেশনের বিষযে খুব কড়া। আবার ব্লেয়ারের কাজকর্মও তাদের ভালো লাগছে না। তারা চান লেবার ক্ষমতায় থাকুক। তবে এথনিক মাইনোরিটির কথায় আরেকটু কান দিক। টাওয়ার হ্যামলেটসের বাঙালিরা কয়েকমাস আগে ভোট দিয়ে জিতিয়েছেন লেবার থেকে বিতাড়িত জর্জ গ্যালওয়েকে। যিনি নিজেই রেসপেক্ট নামে একটি দল খুলেছেন। এবার কাউনিসল নির্বাচনেও তার দল 12 টি পদ পেয়েছে। তবে তাদের কর্মক্ষেত্র বা সমর্থন টাওয়ার হ্যামলেটসের বেশি। অবশ্য বার্মিংহামে তারা একটি পোস্ট পেয়েছে। সেখানে পাকিস্তানি মুসলিমদের সংখ্যাধিক্যই জর্জকে সুবিধা করে দিয়েছে।

নির্বাচনের আগে -ভাগে বেশ কিছু ঋণাত্মক সংবাদে লেবারের ইমেজ বেশ খারাপ হয়ে যায়। নির্বাচনের পর পরই ব্লেয়ার তাই তার মন্ত্রীসভা অদল-বদল করেছেন। তবে নিজের অবস্থান তার অক্ষুন্ন রয়েছে। লেবারের পেছনের সারির একজন নেতা বলেছেন, এই অদল-বদল করাতে দলের কোনো উন্নতি হবে। কারণ এই অদল-বদল হচ্ছে টাইটানিক জাহাজের ডেকের চেয়ারগুলো অদল-বদল করার মত ঘটনা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×