আসছে নতুন বন্ড মুভি: ক্যাসিনো রয়্যাল
০৬ ই মে, ২০০৬ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্পাই থ্রিলার হিসেবে বাংলাদেশে মাসুদ রানা খুব জনপ্রিয়। প্রথম যখন আয়ান ফ্লেমিং-এর জেমস বন্ড পড়লাম তখন ভেবেছিলাম কাজী আনোয়ার হোসেন হয়তো এ থেকেই সৃষ্টি করেছেন মাসুদ রানাকে। কিন্তু পরে তার সাক্ষাৎকারে পড়েছি যে তিনি জেমস বন্ড পড়েছেন মাসুদরানা কয়েকটি লেখা হয়ে যাওয়ার পর। সত্যিই মনে হয়েছে তার কথাটা। কারণ মাসুদরানার প্রথম বইগুলোতে অনেক বেশি তার নিজস্ব চিন্তা-ভাবনার ছোঁয়া ছিল এবং ততটা পশ্চিমা স্পাইয়িং-এর গল্প ছিল না। তবে পরে বুঝতে পেরেছিলাম কি ধরনের বই থেকে তিনি মাসুদরানার জন্য গল্প বেছে নেন।
মধুমিতায় একটি ছবি এসেছিলো যার নাম ছিলো 'ম্যাকানাস গোলড"। ছবি দেখতে গিয়ে তো অবাক। গল্পটা জানা। পরে বুঝলাম মাসুদরানার বই পড়েছি একটা হুবহু কাহিনীর। এখন আর মনে নেই বইটার নাম (লালপাহাড় বা এরকম কিছু একটা হবে।)।
সে যাক বন্ড আমার খুব প্রিয় এবং বন্ড মুভি। সিনেমা কতটুকু এগিয়েছে প্রযুক্তির দিক থেকে তার একটা প্রদর্শনী থাকে বন্ড মুভিগুলোতে। তবে সর্বশেষ বন্ড মুভি আমার বিবেচনায় এ পর্যন্ত করা সবচে বাজে বন্ড মুভি ছিলো। নতুন নায়ক ড্যানিয়েল ক্রেইগের ছবি 'ক্যাসিনো রয়্যাল' আসছে 17 নভেম্বর। কিন্তু ট্রেইলার দেখে নিজেকে প্রস্তুত রাখতে তো অসুবিধা নেই। আমার মতো যারা বন্ড-ভক্ত তাদের জন্য আগাম ট্রেইলার দেখার লিংক:
Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,...
...বাকিটুকু পড়ুন
আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি...
...বাকিটুকু পড়ুন