somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমস্যার সংজ্ঞা এবং টনি বনাম গর্ডন

০৬ ই মে, ২০০৬ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুমন চৌধুরী অনুরোধ করেছিল আমার গবেষণার একাকীত্ব পোস্টে। অনুরোধটি ছিল আমি যেন আমার থিসিসের Politics of Problem Definition অংশটুকু ব্লগে দেই। কিন্তু আমার মনে হয় না থিসিসের সেই অংশটুকু এখানে তুলে দেয়া যৌক্তিক হবে। কারণ একি পোস্টে বদরুল আহমেদ লেখাটি কঠিন হওয়ার অভিযোগ তুলেছেন।

যেহেতু ব্লগ অনেকে পড়েন এবং এক জনের ক্ষেত্রের সাথে আরেকজনের ক্ষেত্রের কোনো মিল নেই সেহেতু এরকম গবেষণার বিষয় তুলে দেয়াটা বোধহয় ঠিক হবে না। তবে যেহেতু আমি নিজেও নিশ্চিত নই সেহেতু এই লেখাটাকে আমি একটা নিরীক্ষা হিসেবে ব্যবহার করছি। এখানে একই বিষয় নিয়ে কথা বলবো। উদাহরণ হিসেবে ব্যবহার করি ব্রিটেনের সাম্প্রতিক কাউনিসল নির্বাচন।

সাম্প্রতিক কাউনিসল নির্বাচনের লেবার পার্টির ভরাডুবি হয়েছে। এই পরাজয়ের কারণ যদি চিহ্নিত করি তবে আমরা কি পেতে পারি। বা নির্বাচনে পরাজয় বা ভরাডুবির জন্য পার্টিকিরকম পদক্ষেপ নিতে পারে। অবশ্যই পার্টি সমস্যা কোথায় ছিল এবং সমস্যাটি কি তা চিহ্নিত করবে। আরো সরাসরি বলতে গেলে সমস্যাটি নির্দিষ্ট করে তার সমাধান করতে এগিয়ে আসবে।

কিন্তু অনেক সময় হাতের কাছের যে সমাধান আছে বা যে সমাধান দেয়া যাবে তার ভিত্তিতে সমস্যাকে সংজ্ঞায়িত করা হয়। যেমন এই ক্ষেত্রে পরাজয়ের সংবাদ আসার সাথে সাথে টনি ব্লেয়ার তার মন্ত্রীসভায় রদবদল করলেন এবং গত 2 সপ্তাহে যেসব মন্ত্রীদের নিয়ে পত্র-পত্রিকায় নেগেটিভ খবর বেরিয়েছে তাদের পদচু্যত করলেন। তার মানে সমাধান হচ্ছে মন্ত্রীসভা রদবদল। আর সমস্যা হচ্ছে (অর্থাৎ নির্বাচনে ভরাডুবির কারণ হচ্ছে) মিডিয়াতে কিছু মন্ত্রীকে নিয়ে নেগেটিভ নিউজ।

কিন্তু নির্বাচনে হারার কারণ হতে পারতো নেতৃত্বের অদূরদর্শিতা। সেক্ষেত্রে সমাধান হতে পারতো নেতৃত্ব বদল। কিন্তু টনি ব্লেয়ারকে বাদ দেয়াটা সমাধান হিসেবে নির্ধারণ করবে কে? সুতরাং সমস্যাটিকে সংজ্ঞায়িত করাই হলো ভিন্ন ভাবে। যে ভঙ্গিতে সংজ্ঞায়িত করলে সমাধান দেয়া যাবে সে ভঙ্গিতে।

টনি ক্ষমতা ছেড়ে গর্ডন ব্রাউনের কাছে দিয়ে যাবেন এই আশা লেবারের ব্যাক বেঞ্চারদের। তারা আবার সোচ্চার হয়েছেন। কিন্তু টনি নড়বার পাত্র নন। সবার মত তিনিও বলছেন নির্বাচনের খারাপ ফলাফল আমাদের জন্য একটি বিরাট ইঙ্গিত। কিন্তু কি ইঙ্গিত? তার মতে, ইঙ্গিতটি হচ্ছে যে পরিবর্তনে আমরা হাত দিয়েছি তা আরো দ্রুততর করতে হবে।

তাই কি টনি? (পরিবর্তনের নেতৃত্ব দিতে যে টনিকেই লাগবে)।

অন্যদিকে প্রধানমন্ত্রীত্বের অপেক্ষায় বসে থাকা গর্ডন ব্রাউন বলছেন, এটি ইঙ্গিত দেয় যে আমাদের পার্টিতে পরিবর্তন প্রয়োজন।

তাই কি গর্ডন? (পার্টির নেতৃত্ব পরিবর্তন মানে তো গর্ডনের ক্ষমতারোহন)

সুতরাং একটি ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে, সমস্যাটিকে চিহ্নিত করতে গিয়ে, সমাধান সন্ধান করতে গিয়ে এই যে কথার মারপঁ্যাচে নিজের সংজ্ঞাটিকেই সবাইকে ধরিয়ে দেয়া, এটি সবাই করেন। করেন নিজের স্বার্থে। ফলে যদিও যুক্তি বলে সমস্যা চিহ্নিত করে আমরা সমাধান খুঁজবো, বাস্তবে কি সমাধান দেয়া সম্ভব তার ভিত্তিতেই সমস্যাকে সংজ্ঞায়িত করা হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

×