লেকের পাড়েই আছে একটি আলাদা বিশাল বাড়ি, যার নাম ভিলা ব্লেড। আপনি ভাড়া নিয়ে সেই ভিলায় থাকতে পারেন। প্রেসিডেন্ট টিটো অন্যান্য দেশের নেতৃবৃন্দকে নিয়ে এখানে এসে থেকেছিলেন। এই ভিলার আছে নিজস্ব লেকপাড় যা শুধু তাদের জন্য সংরক্ষিত। ভিলাটির পাশেই রয়েছে ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা। কিন্তু সামার এখনও না আসায় সেগুলো পর্যটকদের ব্যবহারের উপায় নেই।
দিন দীর্ঘ বলেই এবং প্রায় রাত 8 টা পর্যনত্দ সূর্য ছিলো বলেই পুরো লেকটা ঘুরে আসতে পারলাম। দক্ষিণ পাড়ের কাছাকাছি অনেক বাড়ি ও হোটেল রয়েছে। রেস্টুরেন্টও রয়েছে। পথের বাঁকে বাঁকে সেসব দৃশ্য দেখতে দেখতে লেক ব্লেডে ভ্রমণের অলস সময় শেষ হয়ে এলো।
লেখার সাথে সংশ্লিষ্ট ছবিগুলো মনের ডানায় চেপে চলে যান লেক ব্লেড। ছোট ছবিগুলোতে ক্লিক করে ছবিগুলো বড় করে নেন এবং উপভোগ করুন পান্না সবুজ হ্রদ লেক ব্লেড।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



