somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরক্তিকর ফোনকল বন্ধ করা:1

০৭ ই মে, ২০০৬ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেলিফোন যন্ত্রের বিপ্লব হয়ে গেছে। এখন মানুষকে বিরক্ত করতে ঘর পর্যন্ত যেতে হয় না। মোবাইল ফোন বা ল্যান্ড লাইনে ফোন করেই মাথা টং করে দেয়া যায়। প্রায় সবারই অভিজ্ঞতা আছে আশা করি এইসব বিরক্তিকর ফোন কল নিয়ে। মূলত: সেলসপার্সনরা এসব কল করে নানা রকম পণ্য কেনার জন্য বায়ন্নাকা করেন। প্রাইজ, লটারির লোভ দিয়েও ফোন আসে প্রায়ই। কিভাবে সেসব ফোন কলারদের বিরুদ্ধে পছন্দমাফিক ব্যবস্থা নেয়া যায় সে সম্পর্কে পরের দফায় লিখবো। এবার শুরু করছি বিরক্তিকর ডাকাডাকির প্রাথমিক পর্যায়ের ঘটনা নিয়ে।

মসজিদে নামাজ পড়তে গেলে এক ধরনের লোক ডাক দেয়, "ভাই নামাজের পরে একটু থাকবেন। আমরা কিছু কথা বলবো।" সেখান থেকে যদি ছাড়া পেলেন তো তারা দলে-বলে লাইন ধরে বাসার দরোজায় এসে কড়া নাড়ে। ভাই আমরা পাশের মসজিদ থেকে এসেছি দ্্বীনের দাওয়াত দিতে। দ্্বীনের রাস্তায় আহবান জানাতে এরা বড় নাছোড়বান্দা।

বিশ্ববিদ্যালয়ে থাকতে মালয়েশিয়া থেকে আসা এরকম এক লোক যখন বিরক্ত করছিলো তখন ওকে একটু ঘষে দিয়েছিলাম। বললাম, তুমি প্রচার চালাতে এদেশে কেন এসেছো? এতো সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ। তোমার দেশে তো অনেক অমুসলিম। ওদেরকে মুসলমান বানাওগে যাও। ...ওই লোক আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছিল কিন্তু আমার যুক্তির কাছে ধোপে টিকছিলো না। শেষে ওকে বল্লাম, "স্যরি, তুমি আমাদের মেহমান। কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, তোমার কাজ-কর্মে আমার মত অনেকেই বিরক্ত হয়। ধর্মকে বিরক্তির পর্যায়ে না গেলে কি চলে না?"

এখন আর এমন কড়া করে বলি না। নানারকম জটি
ল সব অস্ত্র-উপায় বের করেছি। তবে আজকে হাসলাম নাসিমের কথা শুনে। এখন প্রযুক্তির বাড়-বাড়ন্ত। ঘর পর্যন্ত কেউ আসে না। ফোন করে। তো ব্লগে সিডনিবাসী বাঙালিদের যে চিত্র দেখতে পাই তাতে আশংকিত হয়ে নাসিমকে জিজ্ঞেস করলাম, হিজাব-তাবলিগ এসবের কি অবস্থা? নাসিম একটা মজার গল্প শোনালো। কায়দা খারাপ না। আপনারাও কাজে লাগাতে পারেন।

নাসিম বললো ফোন আসে প্রায়ই। "ভাই আজকে আসুন, একটু বসি, আলাপ-আলোচনা করি"। নাসিম নানাভাবে গাঁইগুঁই করে অন্যদিনের কথা বলে ছাড়া পায়। তো একদিন ফোনওয়ালা ছাই দিয়েই ধরলো, "আজ তো ভাই কোনো কাজ নাই আপনার, আজ আসতেই হবে আপনাকে।"

নাসিমও দমবার পাত্র নয়। সে বললো, "আজ আমি আসতেই পারবো না"।
ফোন করনে ওয়ালা বললো, 'কেনো ভাই, আজ তো আপনার কোনো কাজ নাই। আজ আপনি না করতে পারবেন না।"
নাসিম: আজ আমাকে না করতেই হবে।
ফোন ওয়ালা: ভাই কি এমন কাজ পড়েছে আপনার?
নাসিম জবাব দিল, " ভাই, বাংলাদেশ থেকে আমার শ্বাশুড়ি এসেছেন। উনাকে নিয়ে একটু সি-বীচে যেতে হবে।"

এরপর থেকে নাসিমের বাসায় দাওয়াতী ফোন বন্ধ হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×