somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পান্না-সবুজ পানির হ্রদ 'লেক ব্লেড'-4 (উৎসর্গ: বদরুল আহমেদ)

০৭ ই মে, ২০০৬ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লেড ক্যাসেল
লেক ব্লেডের ঠিক উপরে খাড়া পাহাড়ে ঝুলে আছে যে দুর্গটি এটিই ব্লেড ক্যাসেল। লেক থেকে 100 মিটার উপরে এই দুর্গ। মধ্যযুগের রাজারাজড়ার দুর্গ বলতে যেরকম দুর্গম আর দুর্ভেদ্য প্রাসাদ আমরা মনে মনে কল্পনা করি ব্লেড ক্যাসেল সেরকমই। দুর্গের মাঝে আছে উঁচু টাওয়ার আর উন্মুক্ত প্রাঙ্গন যেখান থেকে নীচে লেকটির দিকে তাকালে অসামান্য সুন্দর প্রাকৃতিক দৃশ্যে বুকের সব খানা-খন্দ-নদী-লেক ভরে যায়। যদি একাদশ শতাব্দীতে তৈরি হয়েছিলো দুর্গটি তবে এখন আমরা যা দেখতে পাই তার বেশিরভাগ জিনিসই 16শ শতাব্দীর।

দুর্গে উঠার রাস্তা খুব সুচিহ্নিত নয়। অনুমান করে করে এগিয়ে দেখি চার্চের কাছে বিরাট এক রাস্তা। এটি গাড়ি উঠার জন্য। সুতরাং অনেক ঘুর পথ হবে নিশ্চয়ই। চার্চের কাছাকাছি যেতে পেলাম গ্রাড (স্লোভিন ভাষায় দুর্গ) লেখা ছোট্ট সাইনবোর্ড। কিন্তু একটু পরেই চার্চের কাছাকাছি গিয়ে অনেক রাস্তার ভিড়ে গিয়ে আবার পথ হারিয়ে ফেললাম। পথ হারিয়ে অনেকেই ঘুরছে। জিজ্ঞেস করে করে হঠাৎ পাহাড়ে উঠার পথ পেয়ে গেলাম। খাড়া পায়ে হাঁটা পথ। তবে যেখানে নীচে গভীর খাঁদে পরে যাওয়ার ভয় আছে সেখানে রেলিং দেয়া আছে। বেশ পুরনো রেলিং। সেটি ধরতেও ভয় লাগে। ঘুরে ফিরে প্রায় আধঘন্টা পরে উঠে আসলাম দুর্গের সামনে। তখন দেখলাম অন্যদিক থেকেও মানুষ উঠছে। মনে হলো গোটা তিনেক রাস্তা আছে হেঁটে দুর্গে আসার। আর গাড়ি চড়ে আসার পাকা রাস্তা আছে একটি।

দুর্গে একটি যাদুঘর আছে। সেখানে তাম্রযুগ থেকে শুরু করে লেক ব্লেডে মানুষের বসতির ইতিহাস তুলে ধরা হয়েছে। অনেক যুদ্ধাস্ত্রও রাখা আছে। তবে যাদুঘর আমাকে ততটা টানে না। দুর্গের সামনে দাঁড়িয়ে অনতিদূরের পর্বতমালার যে দৃশ্য তা অপূর্ব সুন্দর। হিমুকে উৎসর্গিত 'আমিও দেখিয়াছি পর্বতমালায়' সে ছবিগুলো দিয়েছি। এই পোস্টে দেখুন ক্যাসেল ও লেকের ছবি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×