somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমৃতের রেসিপিতে কি বালিও থাকে?

০৮ ই মে, ২০০৬ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৌশিক প্রতিদিন ভালবাসার অমৃত খাচ্ছেন। সে সম্পর্কে একটি পোস্ট দিয়েছেন তিনি। পড়ে আসুন। দাম্পত্য প্রেমের মিঠে উদাহরণ। পড়েই অনেকে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। আফসোস, কৌশিক কনসালটেনিস ফি-টা পাবেন না।

সে যাক, কৌশিকই যে শুধু ভালবাসার অমৃত খান তা নন। এরকম আরো অনেক স্বামীরাই ভালবাসার চাটনি মাখিয়ে ভাত খাচ্ছেন। আমরা কৌশিকের নিরুপদ্রব দাম্পত্যজীবন অবশ্যই কামনা করবো। কিন্তু তা নিয়ে রসিকতা করতে ছাড়বো কেন?

কৌশিকের পোস্ট পড়ে মনে পড়লো আমার একটি স্মৃতি। অনেকদিন বাদে বাংলা একাডেমির মেলায় দেখা বিশ্ববিদ্যালয় জীবনের বান্ধবীর সাথে। সুতরাং কুশল বিনিময় ও দাওয়াত। বাসায় গেলাম রাতের খাবার খেতে। বান্ধবীর রান্না শেষ হয়নি তখনও। তো তার বরের অতি উৎসাহে টেবিলে বসে গেলাম।

প্রথম পদ এলো সব্জি ভাজি। বাকীগুলো আসছে। সব্জি ভাজি মুখে দিয়েই রেখে দিলাম। বান্ধবী শেষ পদটি রান্নাঘর থেকে এনে যখন টেবিলে বসলো তখন জোর আপত্তি তুললো, "সব্জি খাও, সব্জি খাও। কেবল মাংস খেলে হবে? একটু স্বাস্থ্য সচেতন হও।"

ওরা দু'জনই স্বাস্থ্য সচেতন। সব্জিটা ওদের বাসায় একটু বেশিই খাওয়া হয়। কিন্তু আমিও সব্জি পছন্দ করি। আমি জবাব দিলাম, "সব্জি খেতে আমার আপত্তি নাই। কিন্তু তুমি তো পাকা রাঁধুনি হয়ে উঠোনি, তোমার সব্জিভাজিতে বালি কিচ কিচ করছে।"
ও সাথে সাথে কপট রাগ দেখিয়ে বললো, "এই বাজে কথা বলবে না। ওই যে ও খাচ্ছে"। বলে ওর বরকে দেখালো।

ওর বর তখন রসিয়ে সব্জি খাচ্ছে। আমার বান্ধবীও তখন কিছুটা সব্জি মুখে দিলো। আর সন্দেহে মুখটা তার কুঁচকে গেলো। ওর বরকে জিজ্ঞেস করলো, " এই তুমি খাচ্ছো। তুমি কিছু টের পাচ্ছো না"।
ওর বর বললো, " তুমি যাই রাঁধো তাই তো আমার কাছে অমৃত লাগে। আজ দু বছর ধরে খেয়ে যাচ্ছি।"

বান্ধবীটি দৌড়ে রান্নাঘরে গেলো তারপর ফেরত এসে বললো সব্জি আমি ভালো করেই ধুয়ে রান্না করেছি কিন্তু আজকে ও নতুন লবণ এনেছে। ওটা ভর্তি বালি। বলেই ও সব্জির প্লেটটা সরিয়ে ফেললো। বললো, "বালি খেতে হবে না থাক।"

বান্ধবীর বরকে আমি জিজ্ঞেস করলাম, "অমৃততো খাইনি কখনো। স্বর্গে যাওয়ার আশাও করি না। তো অমৃতের রেসিপিতে কি বালিও থাকে?"

হঠাৎ ডাইনিং টেবিলে আমার উপর বৃষ্টি হয়ে গেলো। আমি ভিজে জবজবে। তাকিয়ে দেখি বান্ধবীর হাতে পানির খালি জগ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

×