ব্লগের খবরঃ উপযুক্ত 'সপ্তাহের সেরা ব্লগার' পাওয়া যাচ্ছে না
১১ ই মে, ২০০৬ সকাল ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেরা ব্লগার বাছাই করার আয়োজনটি নিয়ে অনেক কথা হয়েছে।এখন সেরা বস্নগার হিসেবে যে ছবি দুটি ঝুলছে সম্ভবত: সেগুলো তিন সপ্তাহের বেশি সময় ধরে ঝুলছে। অবস্থাদৃষ্টে মনে হয় শুভ ও শাওন-ই এই ব্লগের পার্মানেন্ট সেরা ব্লগার হয়ে গেছেন। অথবা কর্তৃপক্ষ উপযুক্ত সেরা ব্লগার খুঁজে পাচ্ছেন না। ব্লগিং-এ সবাইকে আগ্রহী করতেই এই ফিচার যুক্ত করা হয়েছিলো সন্দেহ নেই। কিন্তু রেটিং-এর মত 'সপ্তাহের সেরা ব্লগার'-এর কার্যকারিতা দেখা যাচ্ছে না। দেখে শুনে মনে হচ্ছে এই ফিচারটির আদতে কোনো প্রয়োজনই নেই। তবে নবীন ব্লগারদের নিয়মিত লেখার অভ্যাস তৈরি করার অনুপ্রেরণা হিসেবে এটি হয়তো কাজ করতে পারে। তবে সুমন চৌধুরীর অনুমান যদি ঠিক হয় তবে টোপ দেয়াটা কাজে আসছে না কারণ কেঁচোই মনে হয় মাছ খেয়ে ফেলছে।
'সপ্তাহের সেরা ব্লগার' হওয়া ঠেকাতে অনেকে জোর আপত্তি জানিয়েছেন প্রথম থেকেই। মুখফোড় ঝুলে থাকার সময়টা উধাও হয়ে গেছিলেন। ব্রাত্য রাইসু প্রতিবাদী পোস্ট দিয়েছিলেন। আপত্তি জানিয়েছিলেন লুনা রুশদিও। এই তালিকায় অনেকেই আছেন হয়তো। তবে এই সেরা ব্লগার হওয়ার পর লেখালেখিতে ভাটা পড়েছে অনেক ব্লগারের। সেটি আমাদের জন্য খুবই আশংকার। হীরক লস্কর স্তব্ধ হয়ে গেছেন, রাইসু ও লুনা চুপ মেরে গেছেন, শুভ দু'শ করার পর কমিয়ে দিয়েছেন পোস্টের হার, শাওন-ও কেমন যেন ছটফট করছেন। ব্যতিক্রম আছেন, যেমন অমি রহমান পিয়াল। কিন্তু অনেকের ক্ষেত্রেই এই প্রবণতা দেখা যায়। তবে কি সেরা হয়ে যাওয়ার পর আর কোনো অনুপ্রেরণা পান না তারা লেখা চালিয়ে যাওয়ার। কর্তৃপক্ষকে আরো বড় পর্যায়ের উপাধি ঘোষণা দিতে হবে মনে হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন