টিভি অনুষ্ঠানের কথাঃ এ্যাপ্রেনটিস
১১ ই মে, ২০০৬ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ড্রামা বা ফিল্মের চেয়ে রিয়েলিটি টিভি আমার বেশি ভালো লাগে। অনেকের অবশ্য রিয়েলিটি টিভি দু'চোখের বিষ। 'বিগ ব্রাদার' শেষ হয়েছে অনেকদিন। অক্ষোয় আছি শীঘ্রই শুরু হবে আবার। তবে সবচে' বড় আয়োজন ফুটবলের বিশ্বকাপ নিয়ে জুন মাস কাটবে ভালোই। এই মন্দা সময়ে একটু আনন্দ দিলো বিবিসি-টু'র এ্যাপ্রেন্টিস। এ্যাপ্রেন্টিস আমেরিকাতেও হয়, সেই সুবাদে আমাদের দেশের অনেকেই নিশ্চয় দেখেছেন। হিন্দী চ্যানেলগুলোতে তো কপিরাইট নিয়ে অনুষ্ঠান হচ্ছে হরহামেশা। এ্যাপ্রেন্টিস হচ্ছে নতুন ম্যানেজার নিয়োগের পরীক্ষা বিষয়ক। বিলেতে এই নিয়োগদাতার ভূমিকায় আছেন স্যার এ্যালান। নিজ চেষ্টায় মাল্টি মিলিওনার হওয়া এক ধনাঢ্য ব্যবসায়ী। আঙুল তুলে কড়া ভাষায় তার বলা "ইউ আর ফায়ারড" হচ্ছে এই অনুষ্ঠানের জনপ্রিয় উক্তি। কাল অবশ্য ছিল শেষ অনুষ্ঠান। তো তিনি বিরল কথাটাই বললেন। বললেন, "ইউ আর হায়ারড"।
চাকুরি পেয়ে গেল মিশেল। খুবই পরিশ্রমী আর উচ্চাভিলাষী মেয়েটি। যদিও রুথই এগিয়ে ছিলো এতদিন ধরে। বাঙালি ও বেশি কথা বলা সাঈদ আরো আগেই চলে গেছে। মোট 14 জন চাকুরি প্রার্থী অংশ নিয়েছিলো এই প্রতিযোগিতায়। স্যার এ্যালানের এ্যাপ্রেনটিস হওয়ার সৌভাগ্য হলো মিশেলের। মিশেল পাবে ছয় অংকের বেতন। 12 সপ্তাহ ধরে এই অনুষ্ঠান চলেছে। তবে এই অনুষ্ঠান ঠিক পুরোপুরি রিয়েলিটি টিভি নয়। কিছুই লাইভ ছিলো না এর। তবু যেহেতু স্ক্রিপ্ট ছাড়া অনুষ্ঠান সেহেতু মজাই আলাদা। যারা আগ্রহী তাদেরকে লিংক দিলাম। বৈধভাবেই ফ্রি দেখতে পাবেন সব ক'টি এপিসোড।
http://www.bbc.co.uk/bbctwo/
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৬ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

১
আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুন