somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নত দেশ উন্নত চিন্তাঃ 1ঃ ভূমিকা

১১ ই মে, ২০০৬ সকাল ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন ধারাবাহিক শুরু করলাম। আমাদের দেশের অনেকেই বিদেশে আসেন। পড়ালেখা করেন। তারপর দেশে ফিরে গিয়ে পাওয়া জ্ঞান ঢেলে দেন কাজে-কর্মে। কিন্তু ফল সেই কদু। কারণ পড়ালেখার ফাঁকে একটি দেশের শত বছরের পদ্ধতিকে চেনা হয়না তাদের। সে বড় কষ্টের কাজ। জাপানিরা পৃথিবীর উন্নত দেশগুলোতে স্পাইয়িং করে। নিরাপত্তা বা অস্ত্র নিয়ে তাদের মাথাব্যথা নেই। তারা স্পাইয়িং করে বাণিজ্য বিষয়ে। উন্নত দেশগুলো এই কমার্শিয়াল স্পাইয়িং ঠেকাতে একবার উদ্যোগ নিয়েছিল। কিন্তু আইন দিয়ে এসব কাজ কি আর করা যায়? বিশ্বের অনেক প্রতিষ্ঠানে কাজ করছে জাপানিজরা। সেখান থেকে তারা তথ্য, নতুন পণ্যের ডিজাইন এগুলো পাচার করে দেয় জাপানে। আর জাপানের অতি পরিশ্রমী, করিৎকর্মা লোকজন সবার আগে সেসব পণ্য নিয়ে আসে বাজারে। নতুন পণ্য বাজারে আনার প্রতিযোগিতায় জাপান এগিয়ে থাকলেও এর অধিকাংশ পণ্যই তারা আবিষ্কার করেনি। এখন অবশ্য জাপান কিছু কিছু আবিষ্কার করছে। 'চোরেরও তো ইচ্ছে হয় তার ঘরে চোর আসুক'।

জাপানের মত কমার্শিয়াল স্পাইয়িং করার সুযোগ আমার নেই। তবে উন্নত দেশগুলোর বিভিন্ন পদ্ধতির কার্যকারিতা দেখলে আমার মনে পড়ে বাংলাদেশের কথা। এই ধারণাগুলো যদি দেশের নীতি-নির্ধারকরা একটু মন দিয়ে বুঝতেন। কত সহজেই না ভালো ভালো পদক্ষেপ নেয়া যায়। আর মানুষ, রাষ্ট্র, সমাজ ও উন্নতিকে কত ভিন্নভাবেই না দেখে উন্নত দেশগুলো। উন্নত দেশ তো আর এমনি এমনি হয় না। উন্নত মানুষ লাগে। মানুষকে উন্নত করার জন্য উন্নত শিক্ষা পদ্ধতি লাগে। উন্নত পরিবেশ তৈরি করা লাগে। উন্নত চিন্তার সুযোগ তৈরি করে দিতে হয়। সেসব উন্নত চিন্তার প্রকাশ্য কথাগুলোই আমি বলতে চাই এই ধারাবাহিকে। কেউ যদি পড়েন, তবে তার মনে হয়তো একটা আইডিয়া স্থায়ী হয়ে যাবে। বিষয়টাকে অন্যভাবে দেখা শুরু করবেন তিনি।

এতো আমার আশা-কল্পনা। আশা আছে আপনারাও াপনাদের দেখা নানা খুঁটিনাটি তথ্য যোগ করবেন। কিন্তু আসলে এসব কথা বলে কি কোনো উপকার হবে? ডটকম প্রজন্মের সদস্যেরা পড়লে এসব কি কাজে আসবে দেশের? সচেতনতা তৈরিতে কি উপকার হবে? আপনাদের মত কি?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মানুষ দ্বিতীয় বিয়ে কেন করে?

লিখেছেন রাজীব নুর, ০৭ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৭



যাদের চরিত্র খারাপ তারাই দ্বিতীয় বিয়ে করে।
দ্বিতীয় বিয়ে করা অন্যায়। একজন নীতিবান মানুষ কখনও দ্বিতীয় বিয়ে করে না। দ্বিতীয় বিয়ের ফল তো ভালো হয় না। আমাদের দেশের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

×