somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নত দেশ উন্নত চিন্তাঃ2ঃ দিনে পাঁচ অংশ ফল বা সব্জি

১১ ই মে, ২০০৬ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যও একটি। যথার্থ স্বাস্থ্য-ব্যবস্থা থাকা হচ্ছে একটি উন্নত দেশের অন্যতম বড় পরিচয়। বাংলাদেশের মত অনুন্নত দেশগুলোতে স্বাস্থ্য ব্যবস্থা মানে রোগের চিকিৎসার সুযোগ থাকা। হাসপাতাল আর ডাক্তারের ব্যবস্থা। অধিক জনসংখ্যা থাকায় পরিবার পরিকল্পনা বা জনসংখ্যা নিয়ন্ত্রণও এসে যুক্ত হয়েছে স্বাস্থ্য ব্যবস্থায়। জনসংখ্যা নিয়ন্ত্রণকে জনপ্রিয় করতে কিছু স্বাস্থ্যতথ্য এখন বিতরণ করে বিভিন্ন সংস্থা। কিন্তু মূল স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্যতথ্যের কোনো প্রবেশাধিকার নেই। পুষ্টিবিদ বা ফুড নিউট্রশনাররা কাজ করেন শুধু রোগীর পথ্য বানাতে। তাও সংখ্যা খুবই অল্প। ফিজিক্যাল ফিটনেস নিয়ে স্বাস্থ্যদপ্তরের কোনো মাথাব্যথা নেই। নিরোগ মানুষ কি করে স্বাস্থ্যরক্ষা করবে সে বিষয়ে পরামর্শ দিতে হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্রগুলো জড়িত নয়। কারণ দেশের স্বাস্থ্য ব্যবস্থাটি সেরকম করে সাজানো হয়নি। কবির ভাষায়, তাদের কিতাবে 'শহীদ আছে গাজী নেই'। অর্থাৎ ক্যান্সার বা অন্যকোনো রোগ বাঁধিয়ে ঝুলে পড়লেই ডাক্তার/হাসপাতাল পাওয়া যাবে কিন্তু যারা এখনও হাঁটছেন, ঝুলে পড়েননি তারা কি করে স্বাস্থ্যটাকে নিরোগ রাখবেন সে বিষয়ে কোনো সেবা-সুবিধা নেই।

উন্নত দেশে এই দুটি দিকে অত্যন্ত সাম্যতা বজায় রেখেই সাজানো হয় স্বাস্থ্য-ব্যবস্থা। সমপ্রতি ব্রিটেনে যে বিপুল প্রচারণা চলছে এর নাম Five A Day। WHO-র পরামর্শ অনুযায়ী সরকার এবং ন্যাশনাল হেলথ সার্ভিস বিপুল চেষ্টা করে যাচ্ছে নাগরিকদের খাদ্যাভাস ঠিক করতে। প্রতিদিন যাতে সবাই 5 অংশ ফল ও সব্জি খায়। কৃষক, ফুড ইন্ডাষ্ট্রি, খাদ্য প্রসত্তুতকারক, বিক্রেতার সাথে মিলে তারা তৈরি করেছে Five A Day লোগো। এই লোগো ব্যবহার করা হয় বিভিন্ন খাদ্যের প্যাকেটে। কঠিন নিয়ম-কানুন অনুসরণ করার পরই এই লোগো ব্যবহার করা হয়। (বাংলাদেশের বিএসটিআই-এর লোগো ব্যবহারের মত চটজলদি নয়। জনগণের প্রাণ নিয়ে কোনো ফাজলামিও নয়। জনগণ এসব দেশে সংখ্যা নয় সম্পদ।) সুতরাং লোগো ব্যবহারের সাথে জড়িত কঠিন পুষ্টি সংক্্রান্ত বৈশিষ্ট্য। কতটুকু চর্বি, চিনি ও লবণ আছে তা ভালোভাবে বিবেচনায় আনা হয়। মার্কেটে ফল বা সব্জি কিনতে গেলেই এই লোগো দেখতে পারবেন। ঐ টুকু ফল খেলে দিনে পাঁচ অংশের কত অংশ পূরণ হবে তা বুঝতে পারবেন পাঁচটি ছোট বর্গের মধ্যে কয়টি রং দিয়ে ভরা আছে সে চিহ্ন দেখে।

লিফলেট, বিজ্ঞাপনসহ ব্যাপক প্রচারণা করে একে পৌঁছে দেয়া হয়েছে জনগণের মস্তিষ্কে। বাণিজ্যিক কোম্পানিগুলোকে সাথে নিয়েই কাজ করে সরকার। তারাও নিজস্ব বিজ্ঞাপনে জুড়ে দিচ্ছে এই লোগো আর নিজের পণ্য বিক্রির পাশাপাশি পৌঁছে দিচ্ছে এই তথ্য।

যারা বাংলাদেশে এই তথ্য বা সরকারী প্রচারণার সুবিধা পাচ্ছেন না তারাও স্বাস্থ্যের জন্য অনুসরণ করুন এই ফমর্ুলা। দিনে পাঁচটি ফল বা সব্জি। কতটুকুতে এক অংশ হবে তা বুঝার জন্য নীচের ছবিটিতে ক্লিক করম্নন। পাঁচটি ফল বা সব্জির উপকার ব্যাপক। ক্যান্সারসহ অনেক জটিল রোগ থেকে আপনাকে রক্ষা করবে। বিশেষ করে দেশে যে বড়, সুন্দর ও ঝকঝকে বেসরকারী হাসপাতাল তৈরি হচ্ছে সেগুলো থেকে শেষ বয়সে দূরে রাখতে খুবই সাহায্য করবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×