চোখ কেড়েছে শিশুদের প্রতি ওদের মমতা। নিজের সনত্দানকে সবাই ভালবাসে। তবে আমার কাছে মনে হয়েছে ওরা বোধহয় খুবই নম্রভাবে কথা বলে শিশুদের সাথে। খুব প্রশ্রয় দেয় শিশুদের। শাসনের চেয়ে সোহাগই বেশি। তবে তঁ্যাদড় কোনো শিশুও দেখিনি। লুবিয়ানার জনগোষ্ঠী একেবারেই তরম্নণ। বয়স্ক কোনো লোকের দেখা পাওয়া ভার। আর তরুণেরা চড়ছে সাইকেল। সব বড় রাসত্দায় লাল রংয়ের আলাদা লেন আছে সাইকেলের জন্য। বন্ধুদের সাথে আড্ডা দিতে যারা শহরে আসে তাদের যান অতি-অবশ্যই সাইকেল। সাইকেল ছাড়া অনেকের সঙ্গী হচ্ছে কুকুর। প্রেম করছে কপোত-কপোতী, বা ক্যাফেতে আড্ডা পিটাচ্ছে বন্ধু-বান্ধবরা, নীচে চেয়ারের সাথে বেঁধে রাখা কুকুর। পাহাড়ের লোকদের কি অতিরিক্ত কুকুর-প্রীতি থাকে?
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৬ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



