কয়েকদিন ব্লগে পোস্ট করা হচ্ছে না। তো এসেই বিষয় পেয়ে গেলাম। অরূপ ও হাসান দেখলাম ফ্লাডারের ব্লাডার ফাটানোর জন্য ভীষণ চেঁচামেচি করে যাচ্ছেন। একটু আগে দেখলাম মুখফোড় ফ্লাডিং-এর জন্য ফোঁড়ন কাটছেন। আর কাটাকাটি আর আঠা মারা নিয়ে কাট+পেস্ট তো সবাইকে শিক্ষা দিলেন অভিনব কায়দায়।
কিন্তু হায়! কোনো এ্যাকশনেই কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। বন্যা পরিস্থিতির অবনতির সাথে যাদের ভীমরতির যোগসাজশ আছে তাদেরকে চিহ্নিত করা গেলেও থামানো যাচ্ছে না। কিন্তু কেন? এই অবস্থায় জটিল প্রশ্ন কি হতে পারে? ভাবুন। তবে কুটিল উত্তর দিতে ভুলবেন না। এবাবের জটিল প্রশ্ন-7 হচ্ছে:
"এতো নিষেধের পরও তারা ব্লগ ফ্লাডিং করে যাচ্ছে কেন?"
সমস্যার গোড়াটাকে চিহ্নিত করাই মূল উদ্দেশ্য। কিন্তু তাতে সব কথাই আসতে পারে। আসতে পারে সমাধানের কথাও। কিন্তু বিচার হবে উত্তর কতটা কূটিল হলো তার উপর।
তো কূটকেরা বসে যান জওয়াব মখশো করতে....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



