সময় যেখানে শূন্যঃ বৈশাখী পূর্ণিমা ও বাঙালি দম্পতি
১৭ ই মে, ২০০৬ ভোর ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সূর্য এখন ডোবে রাত ন'টায়। বিলেতে পূর্ণিমার জ্যোৎস্না তাই ঠিক বাংলার মত নয়। আকাশ সূর্যের আলোয় ভরা। শুধু পশ্চিম কোণে সাদাটে চাঁদ বিরস বদনে বসে আছে। কখন ডাক পড়বে তার মঞ্চে। তারপর সি্নগ্ধ আলোয় সে ভরিয়ে দেবে পৃথিবীর অবারিত অঞ্চল। গ্রিনউইচ পার্কে আমরাও হাজির পূর্ণিমার জ্যোৎস্না গায়ে মাখবো বলে। বিসত্দীর্ণ সবুজ প্রানত্দর গ্রিনউইচ পার্কের। নানা জাতের বক্ষ আর ফুল। এঁকে বেঁকে আছে হাঁটবার পথ। পূর্ব লন্ডনের প্রানত্দ থেকে টেমস্ নদী পার হলেই গ্রিনউইচ। পার্কের মধ্যেই সবচে উঁচু টিলাটায় গ্রিনউইচ মানমন্দির। আমি বলি 'সময় যেখানে শূন্য'। হেঁটে হেঁটে মানমন্দিরটা পার হয়ে আসি। আমাদের সাথে হেঁটে হেঁটে আসে চাঁদ। দূরে গাছের শাখা-প্রশাখার ফাঁক থেকে উঁকি দেয় আর বলে, সূর্যটাকে ডুবতে দাও, জ্যোৎস্না দেবো জ্যোৎস্না। রূপালী জ্যোৎস্না।
বাঙালি এক দম্পতি বসে আছে পার্কে। তারাও কি জ্যোৎস্না দেখবে বলে? সাদা শাড়ি আর সাদা পাঞ্জাবি। রোমান্টিকতা বাসা বেঁধেছে নিশ্চয়ই তাদের মনে। প্রেমের জোয়ারে ডুবেই তো মানুষ কাতর হয়ে তাকায় চাঁদের দিকে। কতদিন সিঁদুর পরা বাঙালি নারী দেখিনা। বৈশাখের এই পূর্ণিমা সে সুযোগও করে দিলো। বাঙালি নারীরা কি চাঁদের মতই সি্নগ্ধ। আমার ক্যামেরায় তাঁদের ছবি তুলে রাখি। তারা কিছু মনে করে না। খুশি হয়। নিশ্চয়ই ইমেইল ঠিকানায় পাঠিয়ে দেয়া যাবে। সূর্যের আলোটা আরো কমে এসেছে। টইলদার গাড়ি থেকে পার্ক ছাড়ার আহ্বান শোনা যায়। পূর্ণিমার চাঁদটা নিজস্ব অবয়বে উদ্ভাসিত হয়েছে। কিন্তু দম্পতিটিকে কোথাও দেখিনা। তারা কি বেছে নিয়েছে আরো নির্জনতা? নাকি হারিয়ে গেছে এই ভরা পূর্ণিমায়?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন