somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন কী কঠিন কঠিন কথা লিখি আমি?

১৮ ই মে, ২০০৬ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকের অভিযোগ আমি কঠিন সব কথা লিখি। সম্ভবত: সে কারণে আমার লেখা পড়েন কম পাঠক। কিন্তু কী এমন কঠিন বিষয় নিয়ে লিখি আমি? আমার কাছে এর উত্তর নেই। স্লোভেনিয়া ভ্রমণ নিয়ে ছবি ও ছোট ছোট গল্প দিয়েছি। ভ্রমণের গল্প বিষয় হিসেবে খুব কঠিন হওয়ার তো কথা নয়। আর ছবিতো দেখার বিষয়। সেওতো আমার পোস্টের অংশ। কিন্তু সমালোচকরা নির্মম (সূত্র: আব্দুল হকের ব্লগের নাম)।

ব্লগে এসেছিলাম বাংলা লেখাটাকে সহজ সুপাঠ্য করে তোলার জন্য। যাতে সবাই আনন্দ নিয়ে পড়তে পারে। লিখছি অনেক। গতি বেড়েছে। কিন্তুপাঠকদের আনন্দ দিতে ব্যর্থ হচ্ছি। আচ্ছা যারা পড়েছেন আমার লেখা, তারা একটু সাহায্য করবেন? কী কঠিন লাগে? লেখার ভাব না ভাষা? নাকি দুটোই? নাকি অন্য কিছু? লিখতে লিখতে অন্য প্রসঙ্গে চলে যাই কি আমি? অহেতুক প্যাঁচাল পাড়ি?--হ্যা সমালোচনা করুন। আমি কান পেতে আছি।

একটি অভিযোগ প্রায়ই শুনি, যে আমার লেখা জ্ঞানী জ্ঞানী। হা, ঈশ্বর। যে বিষয়ে আমার বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান আছে তা নিয়ে তো ব্লগে লিখিনা। তো জ্ঞানী জ্ঞানী লেখা বলে অনেকে চোখ বুলিয়ে যান, পড়েন না। আস্তমেয়ে, সাইমুম এবং আরো কয়েকজন (ভুল হতে পারে নাম উল্লেখ করছি না) এমন মন্তব্য করেছেন। বদরুল আহমেদ অবশ্য একটি লেখায় মন্তব্য করেছিলেন এমন কঠিন করে না লিখতে। তার মন্তব্যটি বুঝতে পেরেছি কারণ সে লেখার বিষয়টিই ছিলো কঠিন।

আমার প্রয়োজন অনেকের কাছে পৌঁছানোর কৌশল বুঝা। অল্প কয়েকজনের জন্য লেখার পক্ষপাতী আমি না। তা কেউ কি বলবেন কেন কোনো লেখা জ্ঞানী জ্ঞানী (নেগেটিভ অর্থে) মনে হয় আপনাদের কাছে?

অরূপের ব্লগের বাগান দেখে তো চোখ ডালবড়া। আমার পোস্টে তেমন মন্তব্যই পাই না। সেজন্য ব্লগের শিরোনাম বদলে দিয়েছি: "পাঠকের কর্তব্য: অবশ্যই মন্তব্য"। শিরোনামটা কি জ্ঞানী জ্ঞানী হলো? এটা বদলে কি লিখবো: "অবশ্যই মন্তব্য লিখবেন, না লিখলে খবর আছে"...

সময়ের সাথে ভাষা বদলায়। মানুষের আগ্রহ বদলায়। একই ভাষায় যোগাযোগের ধরণটা বদলে যায়। আমি কি সেই বদলটা ধরতে পারছি না? কি করে আরো সহজ হতে পারে লেখা? যাতে সহজেই বুঝতে পারেন আপনারা?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×