লর্ডির হার্ড রক হালেলুয়্যা
১৯ শে মে, ২০০৬ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছবিটি কি খুব ভয়ংকর লাগছে? না এরা মানুষখেকো দানব নয়। এরা সঙ্গীতশিল্পী। শুধু হার্ডরক গায় এই যা। আর হার্ডরকের শিল্পীদের এরকম অদ্ভুতুড়ে ভয়ংকর গেটাপ খুব একটা বিরল কিছু নয়। তবে ইউরোভিশন 2006 প্রতিযোগিতার জন্য এটি রীতিমত চমক। তবে হার্ডরক ভক্তদের জন্য সুখবরই বলা যায় একে। ইউরোভিশন প্রতিযোগিতা যারা আগে দেখেছেন তারা জানেন এই প্রতিযোগিতায় ইউরোপের সবক'টি দেশের উদীয়মান সঙ্গীত প্রতিভারা অংশ নেন। আর সব দেশের ভোটে একজন বা একটি দল প্রতিযোগিতায় বিজয়ী হন। অনেক নামকরা শিল্পীরাই এই প্রতিযোগিতায় জিতেছেন। প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ।
ইউরোভিশনের ইতিহাসে সবচে' আজব দলটি মনোনয়ন পেয়েছে এবার। তারা নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড থেকে। অর্থাৎ ফিনল্যান্ডের অন্যসব প্রতিযোগীদের হারিয়েই তারা স্থান করে নিয়েছে মূল প্রতিযোগিতায়। এই হার্ডরক গ্রুপ মনে করে ইউরোভিশনের বাকীসব দল যদি নিরামিষভোজি হয় তবে তারা হচ্ছে মাংসাশী। দলটির নাম লর্ডি। নিজেদেরকে তারা মনে করে মনস্টারদের মনস্টার। দলের সবাই খুবই ভয়ংকর পোষাক পরে থাকেন। প্রকাশ্যে তাদের কখনো সাধারণ পোষাকে দেখা যায় না। গত 10 বছর ধরে তারা এটি করে আসছেন। ব্লগারদের যারা হার্ডরক ভালবাসেন তারা এই গ্রুপ সম্পর্কে জানতে উইকিপিডিয়া সার্চ করতে পারেন।
অন্যান্যদের জন্য দিচ্ছি ওদের ভিডিও'র লিংক।
http://www.youtube.com/watch?v=POO33XjtAws এখানে হার্ড রক হালেলুয়্যা গানটি আছে। দেখুন ওরা কি জিততে পারবে ইউরোভিশন 2006?
আর ওদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে :
http://www.lordi.org/
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৬ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন
অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।
তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন
অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,...
...বাকিটুকু পড়ুন