আর কত আমরা মুক্তিযুদ্ধ কে রেপ করতে থাকব?
আর কতদিন আমরা আঁকড়ে ধরব গৌরবময় স্বাধিনতা যুদ্ধকে?
আর কতদিন আমরা অতীত নিয়ে একে অপরকে দোষারোপ করতে থাকব, অথচ বর্তমান যেখানে পুরোপুরি অন্ধকারের মাঝে নিমজ্জিত?
সত্য সত্যই। আলো আলোই।।
কেউ স্বীকার করুক বা না করুক, তাতে সত্য কোনদিন মিথ্যা হয়ে যায়না, বা আলো কমে আসে না।
স্বাধীনতার আজ পঁয়ত্রিশ বছর হল। একটু ভেবে দেখেন তো কি পেলাম আমরা এই দীর্ঘ সময়ে?
'তলা বিহীন ঝুড়ি'
'দুর্ণীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন'
'পৃথিবীর সবচে গরীব দেশ গুলোর একটি'
'মেরুদন্ডহীন অর্থনীতি'
সর্বোপরি 'ভবিষ্যতের দিক নির্দেশনাহীন বিভাজিত এক জাতি'
মুক্তিযুদ্ধারা লড়েছিলেন শোষনের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদে, নতুন সমাজ গড়তে। স্বপ্নের সোনার বাংলাদেশের লক্ষ্যে।
কিন্তু কোথায় সে সোনার বাংলাদেশ?
আগের মত এখনো আমরা শোষিত হচ্ছি, আগের সেই অন্যায় অনাচার এখনো পুরোদমেই বিদ্যমান।
আগে আমরা শোষিত হয়েছিলাম ভিনদেশি হায়েনাদের হাতে, আর এখন হচ্ছি স্বদেশিদের হাতে। আগে দেশ ছিল 22 পরিবারের কব্জায়, আর এখন তা 2 পরিবারের কব্জায়।
কৃষক জব্বার, দিনমজুর জামিলা, রিক্সাওয়াল জলিল; এদের কারো ভাগ্যের কি কোন পরিবর্তন হয়েছে? ওদের কথা বাদই দিলাম, সাধারণ মধ্যবিত্ত পরিবারেরই বা কোন উন্নতি কি হয়েছে? আজকে স্বাধীন স্বদেশেই কালপুরুষের মত যোগ্য অফিসারদের শুধুমাত্র দেশকে ভালবাসার কারণেই দুটাকার লিচু কিনতে হয়, এর চেয়ে আর বড় দুর্ভাগ্য কি হতে পারে? এ লজ্জায় স্বয়ং দেশমাও নিশ্চয় লজ্জিত!
কেন আমাদের এই ব্যর্থতা, কেন এত বছর পরেও দেশ হিসেবে আমাদের কোন অর্জন নেই, নেই কোন সফলতা?
একটি জাতির পথচলা হচ্ছে প্রডাকশন লাইনের মত। প্রত্যেকের স্তরের (জেনারেশনের) নিজ নিজ কর্তব্য আলাদা।
'71 সালে দেশপ্রেমের দাবি ছিল দেশের জন্য জীবন দেয়া, হানাদারদের হাত থেকে দেশকে মুক্ত করা। মুক্তিযুদ্ধারা তাদের কাজে শতভাগ সফল হয়েছেন বলেই আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, হাজার হলেও মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সৌভাগ্য রাখি।
স্বাধীনতার পর পরই প্রয়োজন ছিল নবজাত দেশটিকে গড়ে তোলা আদর্শ দেশ হিসেবে, প্রেম প্রীতি, ভালোবাসা দিয়ে। নি:স্বার্থ ভাবে কাজ করে যাওয়া, কোন প্রকার প্রতিদানের অপেক্ষায় না থেকে।
কিন্তু কি হলো? সেই 72 থেকে আজ পর্যন্ত সবাই, আমি আপনি সহ সবাই, শুধুই নিয়েই চলছি দেশ থেকে। কোন কিছু না দিয়েই।
কই? আমি তো কোনদিন নিজেকে জিজ্ঞেস করিনি 'তুমি দেশকে কি দিয়েছ?', অথচ, নিয়েই চলেছি সারা জীবন - ফ্রির উপর প্রাইমারী স্কুল থেকে ইঞ্জিয়ারিং পাশ, চাকুরী কালীন ট্যাক্স ফাঁকি - আরো কত কিছু!
মুক্তিযুদ্ধাদের পর থেকে আমরা সবাই ব্যার্থ দেশের প্রতি আমাদের কর্তব্য পালনে। আমরা সবাই সমান ভাবে অপরাধি। আমি আপনি সবাই।
[গাঢ়] তবুও ভালোবাসি তোমায় সুপ্রিয় স্বদেশ[/গাঢ়]
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৬ ভোর ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



