somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে সুপার ওয়াই ফাই

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেস্ক রিপোর্ট: : বিশ্ব বাজারে নতুন বেতার প্রযুক্তি 'সুপার ওয়াই ফাই' আসছে। প্রাথমিকভাবে আমেরিকায় এ প্রযুক্তি চালুর উদ্যোগ নেয়া হয়েছে এবং এর প্রতি আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ও ব্রিটেনসহ আরো অনেক দেশ। প্রথমে এ প্রযুক্তি ব্যবহার করেছে টেক্সাসের হিউস্টনে অবস্থিত রাইস ইউনিভার্সিটি। এ বছর নর্থ ক্যারোলিনার উইলমিংটনেও এর ব্যবহার শুরু হয়েছে।


অবশ্য, 'সুপার ওয়াই ফাই' বলা হলেও এ প্রযুক্তির সঙ্গে প্রচলিত 'ওয়াই ফাই' প্রযুক্তি মিলের চেয়ে অমিলই বেশি । উদাহরণ হিসেবে বলা যায়, 'ওয়াই ফাই' প্রযুক্তিতে যে সব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার কোনটাই 'সুপার ওয়াই ফাই'-এর ক্ষেত্রে কাজে লাগবে না।

'সুপার ওয়াই ফাই'-এর জন্য যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় তা একেবারেই ভিন্ন। এ কারণেই যন্ত্রপাতিও বদলে যায়। তবে প্রচলিত 'ওয়াই ফাই'র মাধ্যমে যে ইন্টারনেট সেবা পাওয়া যায় তার সবই পাওয়া যাবে নতুন এ প্রযুক্তিতে। সেইসঙ্গে আরো অনেক সুযোগ সুবিধাও সংযোজিত হবে 'সুপার ওয়াই ফাই'তে।

'সুপার ওয়াই ফাই' ব্যবহারে কি কি বাড়তি সুবিধা পাওয়া যাবে সে কথায় একটু পরে আসছি। তার আগে বলে নেই এ প্রযুক্তির নামকরণ হলো কিভাবে। ২০১০ সালে মার্কিন ফেডারেল কম্যুনিকেশন কমিশন প্রথম এ নামটি চালু করে। বেতারে ব্রডব্যান্ড সেবা দেয়ার জন্য টেলিভিশনের সম্প্রচারে ব্যবহৃত স্পেকট্রাম ব্যবহারের অনুমোদন দেয়ার পর এ নামটি চালু করা হয়। 'হোয়াইট স্পেস' নামে পরিচিত এই স্পেকট্রাম টেলিভিশনে সম্প্রচারের জন্য বরাদ্দ থাকলেও তা ব্যবহৃত হয়নি।

নতুন এই স্পেকট্রাম ব্যবহারের সুবিধার কথা তুলে ধরেন নিউ আমেরিকা ফাউন্ডেশনের অয়্যারলেস ফিউচার প্রজেক্ট-এর পরিচালক মাইকেল ক্যালব্রিজ। তিনি বলেন, ওয়াই ফাই ব্যবহার দ্রুত গতিতে বাড়ছে। কিন্তু এ সংক্রান্ত ফ্রিকোয়েন্সি সীমিত থাকায় এ ক্ষেত্রে সংকট দেখা যাচ্ছে। এ ছাড়া, ওয়াই ফাই কয়েকশ' মিটারের বাইরে আর কাজ করে না। এ অবস্থায় কথিত 'হোয়াইট স্পেস'কে ওয়াই ফাই-এর কাজে ব্যবহারের জন্য চাপ দিতে থাকেন তিনি।

ওয়াই ফাই যা পারে না তা পারে 'সুপার ওয়াই ফাই'। যেমন, অল্প শক্তি ব্যবহার করে অনেক দূর পর্যন্ত এ ফ্রিকোয়েন্সি যেতে পারে; যাত্রা পথে দালান-কোঠা, গাছ-পালা বা খারাপ আবহাওয়া 'সুপার ওয়াই ফাই'-এর জন্য কোনো সমস্যা হয়ে দেখা দেয় না। সম্প্রচারের কাজে ব্যবহৃত স্পেকট্রাম ব্যবহারের কারণে 'সুপার ওয়াই ফাই' ১৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তবে বাস্তব ক্ষেত্রে 'সুপার ওয়াই ফাই'কে অত দূরের পথ পাড়ি দেয়ার প্রয়োজন পড়বে না।

এ ছাড়া, ব্রডব্যান্ড নেই এমন দূরবর্তী এলাকাগুলোতে এ দিয়ে দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেটের সেবা দেয়া যাবে। নতুন এ প্রযুক্তি মোবাইল ফোন কোম্পানিগুলোকে হাঁফ ছাড়ার সুযোগ করে দেবে।

তবে নতুন এ সেবা গ্রহণের জন্য পিসি বা অন্য কম্পিউটারে নতুন চিপস বসাতে হবে। অন্যদিকে এ প্রযুক্তি ব্যবহারকারীরা অনেক দূর থেকে অনায়াসে নিজ বাসভবনের নানা যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করতে পারবেন । সুত্র:ইন্টারনেট
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×