মুছে যাচ্ছে কবিতা ...
২৩ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শীতরাত শেষে ভোরের আলো ফুটে উঠবার অপেক্ষায়। বুকশেলফের আধোআঁধারি কোণ থেকে বের করে আনা মলিন ডায়েরীটার ধুলো ঝেড়ে নেই। প্রচ্ছদপটের ঢাকনা খুলতেই পুরনো, সোঁদা গন্ধ। প্রথম পাতায় শৈশবের গল্প। তার শৈশবের পৃথিবীর মানুষগুলোর গল্প। পড়ে যাচ্ছি। পড়তে পড়তে অক্ষরগুলো অস্পষ্ট হয়ে যেতে থাকে। পুরনো পৃষ্ঠার মাঝে লুকিয়ে পড়ে অক্ষরগুলো। খুঁজতে গিয়ে আরো কিছু পাতা উল্টাই। লুকিয়ে থাকা শব্দগুলো পাখা মেলতে থাকে। বহুবছর আগেই কেউ বোধ হয় তাদের শেকলগুলো খুলে রেখে গেছে। কিন্তু তারা পাখা মেলবার আগেই কপাট বন্ধ হয়ে গিয়েছিল। খোলা দুয়ারের সন্ধান পেতেই উড়তে শুরু করে তারা। আমি ধরতে পারি না। শুধু চেয়ে চেয়ে দেখি তাদের উড়ে যাওয়া। উড়তে উড়তে মেঘেদের সীমানা পেরিয়ে যায়। নীল, সাদার মাঝে হারিয়ে গেল তারা।
পৃথিবীর সব পাতা থেকে মুছে গেল কবিতা।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১২ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন