somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষ শেষের কথা ...

২৩ শে মার্চ, ২০১২ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কখনো বর্ষপুর্তির পোস্ট দিব, ভাবিনি। তার প্রথম কারন হচ্ছে, যেকোনও রকম বর্ষপুর্তি পালন করতে কিছুটা অনুৎসাহী আমি। অনেকে বেশ আয়োজন করে পালন করে। দেখতে ভালো লাগে। কিন্তু এভাবে পালন করবো –এমন আগ্রহ কখনো জন্মাতো না। তবু কি মনে করে এই পোস্টের অবতারণা, জানি না। দ্বিতীয় কারন হচ্ছে, আমি যে ব্লগে একটা বছর অত্যন্ত ধৈর্যের সাথে পার করবো, পুরো এক বছর পর আমাকে এখানে খুঁজে পাওয়া যাবে- এমনটা ভাবিনি। এই এক বছরে বহুবার ‘ব্লগ ছেড়ে যাবো’–এমনটা ভেবেছিলাম। মাঝে দুই/এক বার সব পোস্ট ড্রাফটও করে ফেলেছিলাম। আবারো কি মনে করে যেন ফিরে এসেছি। হয়ত এই ফিরে আসাটাও সাময়িক। আবার মন চাইবে দূরে পালাতে, আবারো হারিয়ে যাবো।

'দূরদ্বীপবাসিনী' –এই নিকটা কেন নিলাম , এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে বেশ কয়েকবার। নজরুলের ‘দূরদ্বীপবাসিনী’ –গানটা অসম্ভব প্রিয়। সেই ভালো লাগা থেকেই এই নিক নেয়া। কার কাছে যেন শুনেছিলাম, মানুষের নামের সাথে নাকি বৈশিষ্ট্য বা গুণাগুণের একটা সম্পর্ক থাকে। জানি না কতটুকু সত্যি সেটা। তবে এই কথাটা যে কিছুটা ঠিক- এটা বুঝতে পারি আমার নিকের ক্ষেত্রে। 'দূরদ্বীপবাসিনী' আসলেই বোধ হয় অনেক দূরের কেউ। যখন ‘অন্য এক আমি’-র কথা ভাবি ,তখন পার্থক্যটা খুব ভালো বুঝতে পারি । সেই ‘অন্য আমি’-টা যতটা কাছের ছিল , এই দূরদ্বীপবাসিনী ঠিক ততটাই দূরের। একটা নাম বা নিক অদৃশ্য একটা কাঠামোকে উপস্থাপন করে। সেই একটা নাম হয়ত অনেক আপন, হারিয়ে গেলেও অনেকদিন পরে হয়ত কেউ কেউ খুঁজে যায়। আর অন্য নামটা দূরেই রয়ে যায় প্রায় সময়।

কেউ যদি জিজ্ঞেস করে, এই সময়টুকুতে ব্লগ থেকে তোমার প্রাপ্তি কি? হ্যাঁ, খাতা-কলমে যদি লাভ-ক্ষতির ব্যবসায়িক হিসেব কষতে বসা হয় তাহলে হয়ত কিছুই পাওয়া যাবে না। কিন্তু আমি যা পেয়েছি, খাতা-কলমে লিখে তার হিসেব মেলানো কঠিন। এখানে আমার মতই এক একটা নামের পিছনে এক একটা স্বত্ত্বা আছে, যাদের সাথে বন্ধনটা বন্ধুত্বের , শ্রদ্ধার , স্নেহের। হয়ত কোনও এক সময় যোগাযোগটা এভাবে আর থাকবে না, জীবনে হয়ত কখনও দেখাও হবে না, কিন্তু জীবনের একটা অংশ তো এইসব সম্পর্ক আলোকিত করে রেখেছিল-সেকথা কখনো ভুলবো না!


সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১২ দুপুর ২:৩৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×