পদ্মা সেতুর নির্মাণ তদারকিতে ড্রোন
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ড্রোনের মাধ্যমে পদ্মা সেতুর নির্মাণকাজ তদারকি করছে বাংলাদেশ সরকার। নদীর বিভিন্ন পয়েন্টে টেস্ট পাইলিংয়ের কাজ পর্যবেক্ষণে এ ড্রোন ব্যবহার হচ্ছে। বাংলাদেশের কোনো প্রকল্পের কাজ পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের এটিই প্রথম ঘটনা। ছোট আকারের ড্রোনটিতে অত্যাধুনিক ক্যামেরা স্থাপন করা আছে, যার মাধ্যমে মাওয়ার সাইট অফিস থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে কাজের অগ্রগতি। সাধারণত ড্রোন ব্যবহারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনীর অনুমোদন নিতে হয়। এক্ষেত্রেও পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ ব্রিগেডের অনুমোদন নেয়া হয়েছে। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদনও সংগ্রহ করেছে বাংলাদেশ সরকার। তাছাড়া পদ্মার দুই পাড়ে সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজও পুরোদমে এগিয়ে চলেছে। এপারে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মেদেনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়নের মধ্য দিয়ে নির্মাণ করা হচ্ছে এ সংযোগ সড়ক। ওপারে শরীয়তপুর জেলার জাজিরা থানার নাওডোবা ইউনিয়নের মধ্য দিয়ে সাড়ে ১০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ কাজ চলছে। অকল্পনীয় পদ্মা সেতু রুপ নিচ্ছে এখন বাস্তবতায়!

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন