somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষি খাতে অভাবনীয় অগ্রগতি।পাল্টে দিয়েছে কৃষি উৎপাদনের পুরনো হিসাব-নিকাশ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাল্টে দিয়েছে কৃষি উৎপাদনের পুরনো হিসাব-নিকাশ। বাংলাদেশে কৃষি খাতে অভাবনীয় বিপ্লব সাধিত হয়েছে। কৃষির বিভিন্ন উপখাতের ক্রম অগ্রগতি বিশ্বের বিভিন্ন সূচকেও প্রভাব বিস্তার করেছে। ১৬ কোটি মানুষের এই দেশে সীমিত ভূখণ্ডে অসীম সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের পরিশ্রমী কৃষক, তাদের উদ্ভাবনী উদ্যোগ এবং সরকারের বিভিন্ন তৎপরতায় উৎপাদন বিপ্লবে বাংলাদেশের এ অসামান্য অগ্রগতি সম্ভব হয়েছে। স্বাধীনতা-পরবর্তী ৪৪ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। এই সময়ে আবাদি জমির পরিমাণও অনেক কমে গেছে। উপরন্তু বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরী প্রাকৃতিক পরিবেশে ফসলহানির ঘটনাও ঘটেছে। তবুও খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উজ্জ্বল উদাহরণ। ধান, গম ও ভুট্টার ক্ষেত্রে বিশ্বের গড় উৎপাদনকে পেছনে ফেলে এগিয়ে চলছে বাংলাদেশ। শাকসবজি ও ফলমূলের সঙ্গে সাম্প্রতিক আলু রপ্তানি এ দেশের কৃষির উল্লেখযোগ্য সাফল্য। খাদ্য উৎপাদন বৃদ্ধির বিভিন্ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বের জন্য পথিকৃৎ। বিশ্বে মোট আম উৎপাদনের অর্ধেকের বেশি হচ্ছে দক্ষিণ এশিয়ায়। আর বাংলাদেশের অবস্থান নবম।প্রায় সাড়ে ৯ লাখ টন আম উৎপাদনের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে।কৃষিজমি তৈরিতে যন্ত্রনির্ভরতা বাড়ায় আগের তুলনায় সাশ্রয়ী হয়েছে উৎপাদন। এর পাশাপাশি বীজ বুনন, ধান কাটা, নিড়ানি, মাড়াইসহ বিভিন্ন কাজে প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে এ দেশের কৃষক। এতে আগের চেয়ে অনেক আধুনিক হয়েছে কৃষিপণ্যের উৎপাদন। কৃষি খাতে বাংলাদেশের এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে সরকারের নীতি ও পরিকল্পিত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারের বাস্তবমুখী কৃষিনীতি এবং সে অনুযায়ী বাজেটসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ দেশকে কৃষি উন্নয়নের এক রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছে। কৃষিতে ভর্তুকি, সফল সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা, গবেষণায় প্রণোদনা, গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের ফলে কৃষিপণ্যের নিরবচ্ছিন্ন পরিবহন, উন্নত বীজের জন্য মৃতপ্রায় বিএডিসিকে শক্তিশালীকরণ প্রভৃতি কৃষি ও কৃষকের উন্নয়নকে ত্বরান্বিত করছে। দীর্ঘদিনের গবেষণার ফল এবং কৃষক পর্যায়ে তার সফল বাস্তবায়নের মাধ্যমেই কৃষি খাতে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×