
কৃষকদের উন্নত জাত এবং নতুন উদ্ভাবিত ফসল আবাদে উৎসাহিত করতে প্রাকৃতিক দুর্যোগে ১২টি জেলার ক্ষতিগ্রস্ত ৩ লাখ ২২ হাজার ৭১০ জন কৃষক রবি মৌসুমের কৃষি উপকরণ হিসেবে ৩২ কোটি ৪৯ লাখ তিন হাজার দুইশত ষোল টাকার প্রণোদনা প্রদান করবে বর্তমান সরকার। কৃষি পুনর্বাসন ও কৃষি উন্নত ও নতুন জাতের এই কর্মসূচীর আওতায় প্রতি কৃষক গম, ভৃট্টা, সরিষা, আলুসহ রবি মৌসুমের বিভিন্ন ফসলের উপকরণ পাচ্ছেন। এ কর্মসূচীর টার্গেট হচ্ছে ২শ’ ১০ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার টাকার ফসল উৎপাদন। বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, পাবনা, নওগাঁ, নাটোর, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার ক্ষতিগ্রস্ত প্রতি কৃষকের জন্য গমের ক্ষেত্রে ১ বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বরাদ্দ রাখা হয়েছে। ভুট্টার ক্ষেত্রে প্রতি কৃষক ১ বিঘা জমির জন্য ২ কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সারের পাশাপাশি সরিষার ক্ষেত্রে প্রতি কৃষক ১ বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওডি সার পাবেন। এছাড়া আলুর ক্ষেত্রে প্রতি কৃষক ১০ শতক জমির জন্য ৮০ কেজি আলু বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন। সরকারের এমন প্রণোদনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মুখে ফুটে উঠবে আবার সুখের হাসি।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




