somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাওরাঞ্চলের কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষনা

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের হাওর এলাকার ৭ জেলায় বোরো ধান চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে ১০ কোটি ৬০ লাখ টাকা প্রণোদনা দেয়ার উদ্যোগ সরকারের। কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে ব্যয় কমিয়ে আনা, চাষে সময়কাল কমিয়ে আনা, রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষিতে কৃষককে এগিয়ে নেওয়াসহ এ অঞ্চলে বোরো চাষ নিশ্চিত করতে সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে। দেশের মোট চাল উৎপাদনের ৫৫ শতাংশ হয় বোরো মৌসুমে, যা সেচনির্ভর। হাওর অঞ্চলে ৯ দশমিক ১৯ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। আর এতে ফসল হয় ৩৫ দশমিক ৬০ লাখ টন। দেশের প্রায় সব জেলায় কম বেশি বোরো চাষ হলেও উত্তরপূর্বাঞ্চলের হাওর এলাকা বোরো চাষের জন্য সবচেয়ে উপযোগী। এসব এলাকায় বোরো চাষও বেশি হয়। হাওর এলাকায় নিম্নাঞ্চলে কেবলমাত্র একটি ফসল- বোরো ধান হয়। এ অঞ্চলের সাত জেলা- সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাক্ষ্মণবাড়িয়ার ৫৭ উপজেলার ২৭৪টি ইউনিয়নে ৩৭৩টি হাওর আছে। এসব ইউনিয়নের প্রতি তিন ইউনিয়নে একটি করে ২৭৫টি রিপার দেওয়া হবে। কর্মসূচির আওতায় ১০০ জন কৃষক, ৪২০ জন মেকানিক্স/ড্রাইভার, ৫০০ জন এসএএও এবং ৬০ জন কৃষি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এক ফসলী এলাকা হিসেবে হাওর এলাকায় বোরো চাষে সর্বাত্মক সহযোগিতা দিতে সরকার বদ্ধ পরিকর। সময়মতো ভাল বীজের সরবরাহ বৃদ্ধি, সার সরবরাহ নিশ্চিতকরণ সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে এ অঞ্চলে ইতোমধ্যে সাফল্য অর্জিত হয়েছে। তাই হাওর এলাকায় বোরো ফসল নির্বিঘ্নে ঘরে তোলার লক্ষ্যে যান্ত্রিকীকরণের মাধ্যমে চাষের সময় কমিয়ে আনা, ও ফসল কর্তন করে দ্রুত ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে রাইস প্লান্টার ও রিপার যন্ত্র সরবরাহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×