somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওপেন এয়ার কনসার্ট - তবে একটু অন্যরকম

০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই শীতের মধ্যেও বিকালে একটু বের হয়েছিলাম হাওয়া খাওয়ার জন্য। উত্তরা ৬ নম্বার সেক্টরের দিকে উদ্দেশ্যবিহীনভাবে হাঁটছিলাম। হটাত হাল্কা টুং-টাং শব্দ কানে আসল। দেখলাম একটু দূরে ৪/৫ জন লোকের সমাবেশ। বুঝলাম, ওইখান থেকেই শব্দ আসছে। আমি একটু দ্রুত পা চালিয়ে সেখানে আসলাম। গিয়ে দেখি, রাস্তার পাশে একজন গান গাইছে এবং তাকে ঘিরে আরো ৩/৪ জন বসে আছে। শুধু যে বসে আছে, তা না। তারা কেউ থালা, কেউ মাটির কলসি, কেউ জগ এসব দিয়ে খুব সুন্দর করে গানের তালে তালে বাজনা বাজাচ্ছে। এই দ্রিশ্য আমি আগে বহুবার দেখেছি, নতুন না। কিন্ত কখনো শোনা হয় নাই। আজকে প্রথম কাছ থেকে শুনছি।

যারা আমাকে চিনে, তারা গান পাগলা ছেলে হিসেবেই জানে। এ কথাটা লিখলাম এই কারনে, আমি গান-বাজনা ব্যাপারটা ভালই বুঝি।

অসাধারন। এক কথায় অসাধারন ছিল তাদের সেই গান। আমি মোট ৩টা গান শুনেছি। কন্ঠটা ছিল একদম আলাদা, কোন ভনিতা নাই, কোন লোক দেখানো ব্যাপার নাই। মনে হচ্ছিল, গানটা সে তার অন্তরে ধারন করে গাইছে। একটু পরে বোঝলাম, লোকটা একজন শ্রমিক। সারাদিন কাজ করে এসে বাসায় যাওয়ার পথে একটু গান গেয়ে যাওয়া টাইপ ব্যাপার। আর যারা বাজাচ্ছিল, তারা সবাই রিকশাওয়ালা। কিভাবে কিভাবে জানি, সবাই এক হয়ে গেছে - ঠিক যেন আধুনিক কোন ব্যান্ডের মত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কিছুক্ষনের মধ্যে দেখি, কোথায় ৪/৫ জন লোক, এতো রীতিমত ১০/১২ জন হয়ে গেছে। সবাই অবশ্য রিকশাওয়ালা। তাতে কি? একটা গান শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা ধরেন মিয়া ভাই এরকম অনুরোধ আসছিল। ঠিক যেন আধুনিক one more, one more টাইপ ব্যাপার।

ভালো থাকুক, এইসব পথের গায়করা - এই কামনায়।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×