somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাই দোয়া কইরেন - এ কথা বলার তো দরকার নাই

০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা প্রায়ই কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলি, ভাই দোয়া কইরেন। খুব ভালো কথা, কোন সমস্যা নাই। কিন্তু বাস্তবে যেটা হয়, আমরা নামাজ পড়ে যখন দোয়া করি, তখন কিন্তু ঐ ভাইএর জন্য দোয়া করি না বা করা হয় না। ব্যাপারটা খুব ই স্বাভাবিক, কারন তখন তার নাম মনে আসে না। এ ব্যাপারে আমি একজন হুজুরের সাথে কথা বলি। হুজুর বললেন, আসলে সত্যিকার অর্থেই কেউ যদি কারো উপরে খুশি থাকে, তখন অটোমেটিক দোয়া চলে যায়।এর জন্য হাত তুলে দোয়া করা জরূরী না।

উপরের কথাগুলো বললাম এই কারনে, আমি আমার জীবনে এর খুব সুন্দর একটা ব্যাখ্যা খুঁজে পেয়েছিলাম।

ঘটনাটা, আমি যখন মেট্রিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হবো তখনকার। কলেজের ভর্তির ফর্ম কিনে সেটা সুন্দর করে পূরন করে জমা দিয়ে আসছি বাসায়। বাসায় আসার পরে হটাত করে মনে হলো - বিরাট একটা ভুল হয়ে গেছে। কোন একটা সাবজেক্টের নাম্বার যোগ না করে ফর্ম জমা দিয়ে আসছি। এবং এই ভুলের কারনে আমি যত ভাল ভর্তি পরীক্ষা ই দেই না কেন, কলেজে চান্স পাব না। পুরা মাথা খারাপ হওয়ার জোগাড়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে কলেজে গেলাম। ফিজিক্স ডিপার্টমেন্টের প্রধানের রুমে সব ফর্ম জমা আছে। উঁকি মেরে দেখলাম, ৪/৫ জন স্যার বসে গল্প করছে। কোন স্যারকে ই তো চিনি না, চিনার কথা ও না। যাইহোক, রুমে ঢুকে আমার সমস্যাটা খুলে বললাম, বিভাগীয় প্রধান কে। উনি বললেন, করা সম্ভব না, পারলে নাম রোল দিয়ে যাও, যদি পারি পরে দেখব। আরো বললেন, এতো ফর্মের ভিতরে তোমার ফর্ম আমি কিভাবে খুঁজব। মনটা ভীষন খারাপ হয়ে গেল, তার মানে আর সরকারী কলেজে পড়া হইলো না। তখন হটাত করে অন্য এক স্যার (পরে জেনেছি, উনি রসায়ন বিভাগের) বিভাগীয় প্রধান কে বললেন, স্যার আমি দেখছি, ছেলেটা হয়তো বা চান্স ই পাবে না এই একটা কারনে। তখন স্যার বললেন, এসো দুজনে মিলে বের করি। আমার চোখে পানি চলে আসছিল (এখন লেখার সময় ও দেখি চোখে পানি)। পাঁচ মিনিটের মধ্যে আমার ফর্মটা খুজে বের করলেন স্যার। বললেন, নাও, তাড়াতাড়ি ঠিক করে দাও। আমি ঠিক করে, স্যার কে ধন্যাবাদ দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। কোন মতে কান্না আটকে রেখেছিলাম। পরে আল্লাহর রহমতে, ভর্তি পরীক্ষায় বেশ ভালো মার্ক্স নিয়েই ভর্তি হয়েছিলাম, এই কলেজে।

যাই হোক, কাজের কথায় আসি। আমি আমার জীবনে কখনো এই স্যারের জন্য হাত তুলে দোয়া করি নাই, দরকার ও নাই। কারন এই স্যারের প্রতি আমার যে কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধাবোধ, ভালোবাসা - এসব থেকেই আল্লাহ আমার দোয়া নিয়ে নিবে। যখন ই এই স্যারের কথা মনে হয়, মনে হয়, স্যার পৃথিবীর ভালো মানুষদের একজন।

পরিশিষ্টঃ এই স্যার যদিও আমাদের ক্লাস নিতেন না, তারপরে ও স্যার আমাকে বেশ ভাল করে চিনতেন - দেখা হলেই জিজ্ঞেস করতেন, কেমন আছো?
আল্লাহ, তুমি আমার এই স্যারকে সবসময় খুশী রাখিও, শান্তি তে রাখি ও - ঠিক যেভাবে আমি খুশী হয়েছিলাম ঐ দিন।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×