শেরে বাংলা এ কে এম ফজলুল হক, মাওলানা ভাসানির মতন নায়ক দরকার, দরকার রফিক জব্বার সালাম বরকতের মতন নবীন সাহসীদের, দরকার একটা সত্যিকারের স্বাধীনতার, মানবতার স্বাধীনতা, নিরাপদে চলার ও সত্যি কথা বলার স্বাধীনতার। আমি সংবিধান চাই না, চাই না নির্বাচন, চাই না গণতন্ত্র, আমি চাই শান্তি, নিরাপদে চলতে, খেতে, বলতে। আমাদের এই গুলা দিলেই আমরা খুশি, সংবিধান দিয়ে আমাদের কিছু হয় না, নির্বাচন দিয়েও কিছু যায় আসে না, গনতন্ত্র? সেটা কি এখনো জানিনা, জানতেও চাই না, চাই বাঁচার মতন বাঁচতে। যদি সংবিধান পরিবর্তন মাত্র ১৫০ সিটের উপর নির্ভর করে, তবে আমরা ১৫ কোটি মানুষ এই সংবিধান দিয়ে কি করবো? পরিবর্তনের সময় তো আমাদের থেকে আবার মতামত নেয় না। নির্বাচন আসলে যদি মানুষের মরনের খেলা শুরু হয়ে যায়, অবরোধ, হরতাল শুরু হয়, তবে সেই নির্বাচন দিয়ে কি যায় আসে? নির্বাচন কালে তাহলে সরকার বন্ধ ও সেলারিও চলবে, এই সিস্টেম চালু করা হোক, আমরা বাসায় থাকবো, ভয় নিয়ে রাস্তায় নামতে হবে না, বের হবার সময় 'বিদায়' বলে একেবারে বিদায় ও নেয়ার আশঙ্কা থাকবে না (মৃত্যু আল্লাহর ইচ্ছায় হয় যদিও) , থাকবে সন্তান হারানোর হাহাকার। চাইনা এই তন্ত্র, দরকার শান্তি। আল্লাহ্র কাছে শুধু দোয়া করি 'আমাদের দেশের উপর শান্তি বর্জিত করুন, সকল শত্রুকে ধ্বংস করুন, এই পাপীর এই দোয়া সকল দেশবাসীর স্বার্থে শুনুন'।
আর কত কাল গেলে আমরা সত্যিকারের স্বাধীনতা পাবো? আর কত রক্ত ঝরলে শান্তি আসবে? আর কত মায়ের বুক খালি হলে দেশ মা কে মুক্ত করা হবে? আর কত পথচারীর রক্তে পথ রাঙালে আপনারা সুখী হবেন? আপনারা যদি মনে করেন আপনাদের পিতা ও স্বামীকে এই দেশের কিছু লোক মেরেছিলো বলে আপনিও সবার ঘরে হাহাকার তৈরি করবেন, তবে সাবধান হোন। বদলা নিতে হলে ওদের সাথে করেন যারা সম্পৃক্ত ছিলো, আমাদের সবার সাথে না। আমরা আপনাদের কোনো ক্ষতি করি নাই। আমরাই তো আপনাদের ভোট দিয়ে ক্ষমতা দেই, তবে কেন এই আক্রোশ, ক্রোধ, অভিমান বা হিংসা? তবে, দোষ আমাদেরই, আমরা প্রতিবারই আপনাদের কাণ্ড দেখি, আবার আপনাদেরই ভোট দেই। কারন, আমরা সবাই আবেগি। ভাবি, আপনারা ভালো হয়ে গেছেন। কিন্তু আসলে মুখোশের নিচের মুখ বুঝতে পারি না। হয়তো, এখনো পারবো না, সামনে আবারো আমরাই আপনাদের চেয়ারে বসাবো, আপনাদের, যাদের মাঝে শুধু আছে বাবা বা স্বামী মৃত্যুর প্রতিশোধের নেশা, আর সেই নেশায় ভুলে যান আসলে দোষী কারা, জ্বলে পুড়ে, রক্তে ভেসে মরি আমরা, আমরা সাধারন জনতা, আমরা বাংলাদেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



