আমি খেয়াল করে দেখলাম, একদল বিশেষ করে গণজাগরণ মঞ্চের প্রেমীরা (সবাই না, যারা অবুঝের মতন প্রেমী তারা), যদি গণজাগরণ মঞ্চের বিপক্ষে কেও কিছু বলে তাকেই বাজে গালি দিয়ে এমনকি মাকে নিয়ে বাজে গালি দিয়ে কথা বলে। যদি কেও কারো মা নিয়ে বাজে কথা বলে, তবে সে দেশ মাকে কিভাবে সম্মান করলো? সেতো নির্বোধের প্রমান দিলো। রাজাকারের নাম বলতে বললে ৪/৫ জন জামাত/ বিম্পির কর্মীদের নাম বলা ছাড়া আর কারো নাম বলতে পারবে না তারা, তবে কিভাবে তারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করে? যুদ্ধাপরাধী তো ৪/৫ জন বা শুধু মাত্র জামাতি/বিম্পিরা না। আজকে ফেসবুকের শাহবাগ চত্বর পেজের এক মেম্বারকে দেখলাম গালি দিচ্ছে একজনের মাকে নিয়ে, অথচ যে লোক কে গালি দিয়েছে সে ওই পেজের একটা মিথ্যার বিরুদ্ধে বলেছিলো বা একটা কাজের বিরুদ্ধে বলেছিলো। যদি ইসলামের বিরুদ্ধে বললে সেটা মুক্তমনা হয়, তবে একটা পেজের বিরুদ্ধে বললে সেটা মুক্তমনা না?
আমি কাওকেই ছোট করে দেখি না, গণজাগরণ মঞ্চের আন্দোলনের ফলে হয়তো রাজাকারের শাস্তির বিষয়টা শুরু হয়েছে, তাই বলে শুধু বিরোধীদলীয় রাজাকারের শাস্তির দাবি করলেতো সেটা আর পবিত্র থাক্লো না। সেখানেও রাজনীতি চলে আসলো। আমি শুধু সবাইকে অনুরোধ করবো, আবেগি না হয়ে চিন্তা করে উত্তর দিন, কেও জামাত শিবির কে ভালবাসলে সে যে 'আচোদা' বা 'তার মা পাকিস্তানের ******' বলে গালি না দিয়ে, কেনো ভালোবাসে সেটা জিজ্ঞাসা করুন, আবার কেও গণজাগরণ মঞ্চকে ভালবাসলে তাকে 'নাস্তিক' বা 'ভুয়া দেশপ্রেমিক' বলে গালি না দিয়ে জিজ্ঞাসা করুন কোন কারনে ভালোবাসে। প্রত্যেক ভালোবাসা বা ভালোলাগার একটা কারন থাকে। আমি করলা পছন্দ করি, তার মানে এই না যে সবাই পছন্দ করে বা করবে, করলা তিতা হলেও উপকারী। সুতরাং, ভাই ভাইকে বা মাকে নিয়ে গালি না দেয়ার জন্য অনুরোধ করবো।
আসুন দেশকে ভালোবাসি নিঃস্বার্থে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



