somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিবিদ দের প্রতি আমার খোলা চিঠি

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়
রাজনীতি বিদ বৃন্দ
আমরা অনেক
আগে থেকেই জানি,
আপনাদের চরিত্র
ফুলের মতো পবিত্র ।

তবে এই ফুলের ঘ্রাণ, বর্ণ, রূপ সহ্য করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি !

এই ফুল যেন ধুতরা ফুল !

আপনারা দু–তিন
দলে ভাগ হয়ে সস্তা দু– চারটা প্রাণের বিনিময়ে আমাদেরকে যেভাবে ধারাবাহিক নাটক উপহার দিয়ে যাচ্ছেন, তা বিশ্বের
ইতিহাসে বিরল ।

বিনোদন জগতে আপনারা অতি অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবেন।

হ্যাঁ,
কিছু নিন্দুক জিজ্ঞেস করছে, ‘এখন নাটকের দলগুলো কী করবে ?

রাজনীতি?’

তবে এই নিন্দুকদের কথায় পাত্তা দিয়ে আপনারা লাপাত্তা হয়ে যাবেন, এটা হতে পারে না!

আপনাদের এমন নাটক করার পরই না আমরা জানতে পারলাম, আপনারাও কিছু করতে পারেন!

ধন্যবাদ

দিয়ে আপনাদের ছোট করব না, এর জন্য আপনারা নিজেরাই যথেষ্ট।

প্রিয় আত্মস্বীকৃত ‘প্রিয়বৃন্দ’, কদিন আগে দেখলাম, আপনাদের ইশারায় কী করে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বালু ও ইটের ট্রাক নিয়ে নির্মাণ কাজে হাত লাগিয়েছে।

প্রকৌশলীরা তাঁদের কাজ হাতছাড়া হতে দেখে কিঞ্চিৎ মন খারাপ করলেও এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।

অবশ্য মাথা অতি মাত্রায় বিশ্রামে থাকলে এমনিতেও খুব একটা ঘামে না।

এ ছাড়া পুলিশকে দিয়ে রোগী নির্বাচন করে হাসপাতালে ভর্তি করানোর ঘটনাও ঘটিয়েছেন আপনারা।

এ জন্য আপনাদের নোবেল প্রাইজ না দেওয়া হলে ঘোরতর অন্যায় হবে।

অন্যদিকে নেটওয়ার্কের বাইরে থেকেও দিব্যি ফোনালাপ করার মতো কীর্তি গড়েছেন আপনারা।

বিদেশি ব্রাদারদের দিয়ে কাল্পনিক বিবৃতি লিখিয়েও সাহিত্য অঙ্গনে স্থাপন করেছেন বিরল দৃষ্টান্ত।

রাজপথে যানবাহন পোড়ানোর উৎসব করে দেশকে রক্ষা করছেন শীতের প্রকোপ থেকে।

অবরোধ নামক মিষ্টি এক কর্মসূচি দিয়ে ভাঙছেন বাংলাদেশের কৃষকের কোমর !

আহা, কৃষকের
জন্য আপনাদের
সে কী ভালোবাসা!

কৃষককে যেন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আর কষ্ট করতে না হয়, তার জন্যই তো এই ব্যবস্থা।

আপনাদের এক পক্ষ
বলছে, ‘আমরা কেবল জনগণকেই চাই।’

অপর পক্ষ বলছে, ‘না, আমরাও
জনগণকে চাই।’

কিন্তু যে হারে আমাদের লাশ ফেলছেন, তাতে মনে হচ্ছে আমরা আপনাদের কিছুটা চাইলেও, আপনারা আমাদেরকে কিছুতেই চান না।

এসব বলে কী হবে!
আপনাদের তো আর নিরস্ত করা যাবে না।

আপনারা আমাদের
বন্ধু হয়েই থাকবেন।

আপনাদের ব্যবসা আছে, বিদেশে গাড়ি–বাড়ি করার
ঝামেলা আছে, টাকা পাচারে মেধা খাটানোর ব্যাপার–স্যাপার আছে।

এসবে কান দিয়ে সময় নষ্ট করে লাভ কী !

একবার এক বিধ্বংসী ঝড় বাংলাদেশের দিকে আসতে আসতে নাকি অন্যদিকে ঘুরে গিয়েছিল।

আমাদের দৃঢ় বিশ্বাস, ওই ঝড় অন্যদিকে ঘুরে যাওয়ার সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের।

আপনারা যে আমাদেরকে ভালোবেসেই এসব করেন, এটাই তার প্রমাণ।

তার পরও খুব বলতে ইচ্ছে করে,
প্লিজ, আমাদের এতটা ভালোবাসবেন
না।

বড় প্রেম যে সব সময় কাছে টানে না,
দূরেও ঠেলে দেয়!

ইতি
আপনাদের ভালোবাসার চাপে পিষ্ট বাংলাদেশের সাধারণ
জনগণ...
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×