![]()
চলে যাও বিহঙ্গিনী
ফেলে যেও সযতনে পিছু ডাকার সাধ
নিশুতি রাতের কোণে, যদি ক্ষীণ আশাও স্বপ্ন বোনে
নিরুদ্দেশে ভাসিয়ে দিও অযাচিত রাত।
আমি না হয় আত্নঘাতী হবো
রক্তলালে মুছে দেবো পেছনের কালো দাগ।
পাখা মেলো, দেখো মুক্ত আকাশ, কত নতুনের আশ্বাস
চিরহরিৎ তুই নির্মল বড়
হেথায় বিরল দীর্ঘশ্বাস।
বিহঙ্গিনী, তুমি নিশ্চিন্ত হও
করো স্মৃতিভ্রংশতায় বসবাস
কেউ জানবে না, আমার কত সুখ আর কতটা সর্বনাশ!
নীল শাড়ি?
হ্যা মানাচ্ছে বড়, নীল দিগন্তে উড়ে যায় আমার নীলাম্বরীর উচ্ছাস
এক ফোঁটা জল; সঙ্গীন খুব
বিস্মৃত চোখে অগোছালো রূপ
তোর অভিশাপ বুক পেতে ধরে থেমে যাক কলরব
চলে যাও বিহঙ্গিনী
ফেলে যাও রক্তকুঞ্জে আমার নিথর শব!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


