somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুবা ডাইভিং ( ভীনদেশে এক ভিন্ন রকম পৃথিবী আর অনুভূতি )

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুবা ডাইভিং (Self Contained Underwater Breathing Apparatus-SCUBA )

---01.01.2018- Bali, Indonesia---

তিন ভাগ জল আর ১ ভাগ স্থল নিয়েই মানুষ বসবাসের এ পৃথিবী। আমরা শুধু স্থলের সৌন্দর্যে মুগ্ধ আর ভিডিওতেই পানির নিচেও যে আর একটা পৃথিবী আছে তাই দেখতাম। যেহেতু ইন্দোনেশিয়ার বালি স্কুবা ডাইভের জন্য বিশ্ববিখ্যাত, তাই আমাদের আগে থেকেই লক্ষ্য ছিল যে আমরা বালিতে গেলে অন্যান্য ডাইভের সাথে স্কুভা ডাইভ ও দিবো ।
তো যেই কথা সেই কাজ, আগের দিনই আমরা ১.৫ লাখ রুপিয়াহ্ দিয়ে সারাদিনের জন্য একটা মটর বাইক রিজার্ভ নিলাম, কারণ বালিতে বেশিরভাগই স্কুটার টাইপের বাইক আর প্রাইভেট কার চলে। আর আমাদের হোটেল সবচেয়ে জনবহুল কুটাতে ছিল যেখান থেকে বেশখানিকটা দুরে বেনোয়া বিচ অবস্থিত , যেখানে স্কুবা ডাইভের জন্য বিখ্যাত ।

আমরা আগেরদিন রাতে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড আর নার্ভাস ছিলাম কারণ এ অভিজ্ঞতা এই প্রথম , তাও আবার একেবারেই অজানা যায়গায় ।
আমরা সকালের নাস্তা শেষ করেই বাইক নিয়ে পরিস্কার আর সুন্দর রাস্তা ধরে প্রায় ১৫ কিমি অতিক্রম করে অবর্ণনীয়, অনিন্দ্য সুন্দর বেনোয়া বিচে পৌঁছে স্কুবা ডাইভ আর জেট স্কাই রাইড নিলাম ২০০ ডলার দিয়ে । যদিও আর একটু দরকষাকষি করলে হয়ত একটু কমে পাওয়া যেত কিন্তু ভিডিও করার শর্তে সেটাতেই রাজি হলাম । :)
প্রথমেই আমাদেরকে কিম্ভুতাকিমাকার পোশাক পড়িয়ে কিছুক্ষণ ট্রেনিং দেয়া হল (কিভাবে পানির নিচে যোগাযোগ রক্ষা করতে হয় সেই ট্রেনিং), এরপর স্পিডবোটে করে সমুদ্রের গভীরে নিয়ে যাওয়া হল ।

তারপর সেখানে অক্সিজেন সিলিন্ডার, ফেস মাস্ক, মাউথ পিস আর প্রেশার গজ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেয়া হল সমুদ্রের গভীরে সাথে একজন দিক নির্দেশক সহ।
সেখানে গিয়ে যে মনোমুগ্ধকর আর পানির নিচে যে প্রাকৃতিক দৃশ্য দেখলাম তা সত্যিই অবর্ণনীয় । এ যেন পৃথিবীর ভেতরেই আর এক পৃথিবী, যেখানে আছে হাজার রকমের লাল, নীল মাছ আর আছে বিভিন্ন রকমের গাছ পালা আর প্রাণী ।
আর স্বচ্ছ নীল পানি , যেখানে পানির নিচে তাকালেই দেখা যায় আল্লাহ্ সুবাহানআ তা’আলার অপরুপ সৃষ্টি!!

ভিডিওটি নিচে শেয়ার করলাম, কেউ চাইলে দেখতে পারেন ।

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মেড ইন বাংলাদেশ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ২:২২


দেশপ্রেমের সংজ্ঞাটা আমাদের দেশে ঋতুভেদে বদলায়। তবে ২০২৪-এর জুলাই পরবর্তী সময়ে আমরা এক নতুন ধরনের সিজনাল দেশপ্রেম দেখলাম। একে বলা যেতে পারে "রিটার্ন টিকিট দেশপ্রেম"। যারা দেশে বিদেশে আরাম-আয়েশে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮

ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ মায়ের... ...বাকিটুকু পড়ুন

×