somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমায় ।।

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন আছ তুমি ? হয়ত আগের চেয়ে অনেক বেশী সুন্দরী হয়ে উঠেছ । চেহারায় কোমলতা বেড়েছে অনেক গুণ । আরও প্রানবন্ত হয়ে উঠেছে নিশ্চয়ই তোমার ঐ মিষ্টি হাসিটা । মুক্ত বিহঙ্গের মত ছুটে চলেছ এঘর হতে ওঘর । তোমার ঐ রেশমি চুলের নৃত্যে প্রকৃতি যেন আজ নব-যৌবনের উল্লাসে উদ্ভাসিত । আজ হয়ত এই পৃথিবীর বুকে কোন ফুল সম্পূর্ণরূপে পরিস্ফুটিত হয়নি তোমার প্রতিপক্ষ হবার ভয়ে । সমস্ত প্রকৃতি জুড়ে এক থমথমে উন্মাদনা বিরাজ করছে ।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমাকে ।।
তোমার সাথে আমার যেদিন প্রথম দেখা হয়, সেদিনই প্রথম মনে হয়েছিল এই পৃথিবীতে আমি ভীষণ একা । মনে হয়েছিল আমি একটা প্রাণহীন জড়বস্তু । আর এই দেহটা প্রানের তৃষ্ণায় ব্যাকুল হয়ে আছে যুগ যুগ ধরে । আর খোঁজে ফিরছে একূল থেকে ওকূলে, সাগর-নদী, পাহাড়-পর্বত আর বিশ্বব্রহ্মাণ্ডের চারিধারে । যে প্রানের দেখা আমি পেয়েছি আজ । এখনো স্পষ্ট মনে পড়ে ।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমারে ।।
এঁর পর কেটে গেল অনেক দিন । একা একা স্বপ্ন বুনেছি আমি । আবার হারিয়ে ফেলেছি সবটাই । তুমি আসনি । দিন যায়, মাস যায়, বছর...........। ঠিক দুই বছর পর আকস্মিক ভাবে এলে তুমি । আর ততদিনে অনেকটাই একা বাঁচতে শিখে গিয়েছিলাম আমি । তোমাকে না পেলে হয়ত একটা আফসোস থাকতো জীবনে । কিন্তু খুব বেশী কষ্ট হত না ।
তখন আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না । অনেক হিসেব-নিকাষ করেও রায় তোমার বিপক্ষে নিতে পারলাম না । পারলাম না তোমায় ফিরিয়ে দিতে । শুরু হল আমাদের পথচলা । ভালবাসার গানে-গানে, সুরে-সুরে ।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমারে ।।
কত দিন, কত রাত । একসঙ্গে করেছি পাড় । কত স্বপ্ন দেখেছি দুজন সুখের ভেলায় চড়ে । ভীষণ মনে পড়ে ।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমারে ।।
হটাত একদিন বললে ভুলে যেতে হবে । কাঁতর হয়ে বললাম আমার অপারগতার কথা । বললাম, বাচবোনা তোমাকে ছাড়া । শেষে কি জানি ভেবে মায়া হল তোমার । চলল কতদিন । আবার বললে .।.।.।.। । ভীষণ কেঁদেছিলাম আমি । এবারও সফল হওনি তুমি । এঁর হর থেকেই বোঝে নিলাম, আমার জন্য অবশিষ্ট নেই কিছু । যা আছে সবটাই করুণা । তবুও চাইতাম । বিশ্বাস করো ? খুব করে চাইতাম । তুমি আগের মত হয়ে যাও । শেষে ভয় দেখালাম তোমায় । এটা সেটা অনেক কিছুর । তুমিও কি বোকা, ঠিকই ভয় পেয়ে গেলে । এতদিনে এই চিনলে আমায় । হায় !
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমায় ।।
ভয় পেয়ে পুনরায় ফিরে এলে আমার কাছে । এঁরপরও আমি চাইতাম, তুমি সেই আমার সেই মানুষটি হয়ে যাও । যে শুধু আমাকেই চায় । প্রায়ই জিগ্যেস করতে আমায়, “ সত্যি তুমি আমার ক্ষতি বা লজ্জার কারন হয় এমন কিছু করতে পারতে ?” আমি কোন উত্তর না দিয়ে চুপ করে থাকতাম । একসময় তুমি ঠিক বোঝে নিলে, আমি তোমার কোন ক্ষতি করতে পারি না । কয়েক দিন ভালই চলছিল সব । হটাত একদিন বললে, আমার প্রতি তোমার কোন অনুভূতি কাজ করে না । ভীষণ কষ্ট পেয়েছিলাম, জানো ? তবুও কিচ্ছু বলিনি তোমায় । ফিরে আসতেও বলিনি । আর চাইনাও তুমি ফিরে এসো । কেন চাইবো ? আমি জানি, তুমি আর ভালবাসনা আমায় ।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমায় ।।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমায় ।।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমায় ।।
_____________ইমরান
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×