somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংশোধিত সন্ত্রাস বিরোধী আইন .........কতটা যৌক্তিক ?

১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১১ই জুন জাতীয় সংসদে তড়িঘড়ি করে যে সন্ত্রাস বিরোধী আইন পাশ হয়, তাঁতে আওয়ামীলীগ বা বি এন পি কতটা ক্ষতিগ্রস্ত হল সেটা আমরা দেখছি না । কে যে কি উদ্দেশ্যে জাল ফেলেছে, আর সেই জালে কারা নিজের প্রতিচ্ছবি দেখে আগাম শঙ্কায় ভিত-সন্ত্রস্ত হয়ে উঠেছেন, তাও আমাদের দেখার ভিশয় নয় । বুদ্ধি-জ্ঞ্যান টুকটাক আমাদের সবারই আছে । আর যতেষট পরিমাণে না থাকলেও চোখ-কান নিশ্চয়ই কারো বন্ধ নেই আমাদের । প্রযুক্তির কল্যাণে আজকাল প্রায় প্রতিটি ঘরে-ঘরে রেডিও-টেলিভিশন আর ইন্টারনেটের ব্যাপক ব্যবহার রয়েছে । আর আমাদের সংবাদ মাধ্যম গুলোর ব্যাপক আধুনিকায়নের ফলে, প্রতিদিন প্রতিটি মুহুরথের ঘটে যাওয়া সকল খবর আমরা লাইভ দেখতে পাচ্ছি অতিসহজেই । কিন্তু এই অপরিণামদর্শী আইনে দেশের সাধারন মানুষ তথা প্রতিটি মুক্ত চিন্তার অধিকারী মানুষ কতটা মুক্ত রইল তা ভাববার বিষয় ।
উল্লেখিত আইনে বলা হয়েছে, “কোন সন্ত্রাসী ব্যক্তি, সত্ত্বা বা সংগঠনের ফেসবুক, স্কাইপি, টুইটার বা ইন্টারনেটের যে কোন মাধ্যমের অপরাধ সংশ্লিষ্ট আলাপ-আলোচনা ও কথাবার্তা অথবা অপরাধ সংশ্লিষ্ট স্থির ও ভিডিও চিত্র অপরাধের সাক্ষ্য প্রমাণ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থা আদালতে উপস্থাপন করতে পারবে এবং তা আদালতে গ্রহনযোগ্য হবে ।“
এ বছরের শুরুর দিকের কথা । আমার এক বড় ভাই । বাংলাদেশ পুলিশে চাকরি করে । সে আমার ফেসবুক ফ্রেন্ড ছিল । মাঝে মাঝে যোগাযোগ হত ওনার সাথে । হটাত একদিন দেখি ওনার ওয়ালে একটার পর একটা পর্ণ ছবি আপলোড হচ্ছে । পাশাপাশি ওনার সব ফ্রেন্ডদেরও ট্যাগ করছে । আমি কিছু বোঝে উঠার আগেই ওনাকে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে বাতিল করি । পড়ে জানতে পারি ওনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল । বেচারা বড় ভাই মহা ফাঁফরে ফেসবুক ব্যবহারই ছেঁড়ে দিল । এটা একটা ছোট্ট ঘটনা ।
যারা টুকটাক হ্যাকিং এর সাথে জড়িত তারা নিশ্চয়ই জানেন একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা মামুলি বিষয়ই বটে ।
বিশ্বে সাড়া জাগানো উইকিলিক্স সম্পর্কে আমরা সবাই জানি । হ্যাকিঙ্গের বাপ বলা চলে । আমেরিকা, যুক্তরাজ্য সহ বিশ্বের প্রায় সব দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো হ্যাক করে চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাস করে চলেছে এই সংস্থাটি । এখানে উল্লেখ্য যে, যা ফাস হচ্ছে প্রায় সবই সত্য । কিন্তু বিষয়টি আইনের পরিপন্তি । ফলে বেচারা জুলিয়াস অ্যাসাঞ্জ কে কম ধকল সহ্য করতে হয়নি ।
যেখানে বিশ্বের গুরুত্ব পূর্ণ সব ওয়েবসাইটগুলো হ্যাকিঙ্গের হাত থেকে নিরাপদ নয়, সেখানে এই হিংসা-বিদ্বেষ আর সংঘাতে জর্জরিত বাংলাদেশের একটা ফেসবুক আইডি, একটা ইমেইল আইডি বা একটা স্কাইপি আইডি হ্যাক করা মামুলি ব্যাপার ।
আজকে যদি আমার আইডি হ্যাক করে কেউ একজন রাষ্ট্রবিরোধী বা আইনবিরুধী স্ট্যাটাস দিয়ে বসে, তবে আইনের চোখে দুশী হব আমি । কারন এই ফেসবুক আইডি এবং এতে দেওয়া সম্পূর্ণ তথ্য আমার । এখানে আমার রাষ্ট্র কি পারল আমার সুবিচার পাওয়ার নাগরিক অধিকার রক্ষা করতে ?
এই আইন দ্বারা রাষ্ট্র কি পারবে একজন সাধারণ নাগরিকের আইনি হয়রানির স্বীকার না হওয়ার নিশ্চয়তা দিতে ?
গণতান্ত্রিক দেশে প্রতিটি মানুষের মুক্ত চিন্তার সুযোগ রয়েছে । আমরা ব্লগে আমাদের চিন্তা-ভাবনা গুলো বিচার বিশ্লেষণ করে ফুটিয়ে তুলি । এতে কোন দল খুশী বা উপকৃত হল তা পরোয়া করি না । আর আমরা এও জানি আমাদের দেশে এক সরকারের আমলে যেটা আইন অন্য সরকারের আমলে সেটা আইনের পরিপন্তি হতে বেশী সময় লাগে না । তবে আমরা কেহই নিরাপদ নই । আমার আজকের লেখাটিও আইনের পরিপন্তি বলে গন্য হবে । তবে কোথাই রইল আমাদের মুক্ত চিন্তার অবকাশ ?
আমার খুব সংশয় হচ্ছে, তবে কি আমরা কোন হিরক রাজার দেশে বাস করছি ????
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×