somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ শিক্ষাক্ষেত্রে ভ্যাট ! যুক্তিসঙ্গত নাকি অন্যায়? এবং কতিপয় বেহায়াপনা !

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ১০ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয় । প্রথমিকভাবে শিক্ষার্থীদের দাবির মুখে তা কমিয়ে এনে ৭.৫ শতাংশ করা হয়েছে । প্রশ্ন হচ্ছে কিসের উপর এই মূল্য সংযোজন কর আরোপ করা হল । এখানে পণ্যটি কি? শিক্ষা?? গত পরশু থেকে কিছু বিজ্ঞজনের মুখ থেকে বেশ কিছু অজ্ঞতামেশানো কুৎসিত কথাবার্তা শুনে আসছি । এখানে কিছু কথা না বলে থাকা যাচ্ছে না ।

বিজ্ঞজনের যুক্তি-১, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সব বড় লোকের ছেলেরা পড়ে । তারা এত টাকা খরচ করে টিউশন ফি দিতে পারবে আর সামান্য এই ভ্যাট দিতে পারবে না?
উত্তরঃ জি আমরা সব বড় লোকের পুলাপাইন । আমাদের অধিকাংশের বাবা-মা আর্থিক বিবেচনায় বড়লোক না হলেও মনের দিক দিয়ে অবশ্যই তারা বড়লোক । তা না হলে নিজেদের সন্তানের উচ্চশিক্ষার জন্য নির্দ্বিধায় এতগুলো টাকা খরচ করতে পারতেন না । সত্যিই আমরা বড়লোকের পুলাপাইন । হয়ত আমাদের মাঝে অনেকের বাবা-মা আর্থিক বিবেচনায়ও বড়লোক বটে । কিন্তু কেন ভাই ? আপনি কে ? একটা অন্যায় আবদার করলেন আর মেনে নিলাম ! টাকা থাকলেই অকারনে অযথা দিতে হবে? আর আপনি কিভাবে নিশ্চিত হলেন আমাদের পকেটে বেহিসেবি টাকা আছে । চাওয়া-পাওয়ারওতো একটা সীমা আছে রে ভাই । সয়ং রাষ্ট্রযন্ত্রের একি প্রহসন ! ছিঃ !

বিজ্ঞজনের যুক্তি-২, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিকেরা মুনাফাদারী, তাই ভ্যাট দিতেই হবে ।
উত্তরঃ এই দায়ভার ছাত্রদের কাঁধে কেন ভাই? একটু ভেবে দেখবেন কি, এর দায় আসলে কার উপর বর্তায় ? বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের রুলস অনুযায়ী বেসরকারী বিশ্ববিদ্যালয় হল একটি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান । আর কোন অলাভজনক প্রতিষ্ঠানের ভ্যাট দেওয়ার প্রশ্নই উঠে না । কিন্তু এই অধমের প্রশ্ন হল, একটি অলাভজনক প্রতিষ্ঠান তথা এর মালিকের মুনাফাদারি মনোভাব তথা কার্য জ্ঞ্যাত হবার পরও এর থেকে উত্তরণের কোন ব্যাবস্থা গ্রহন না করে তার উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করে কি প্রমান করলেন? তবে কি ধরে নিব আপনারা নিজেরাই ঐসব মুনাফাদারী শিক্ষা ব্যবসায়ীদের বৈধতা দিলেন । রক্ষক যেখানে বক্ষক হয়, সামলানোর উপায় কি ! ছিঃ ! বরং এক কাজ করুন, এদেশে যত চোর, ডাকাত, চোরাকারবারি ও বড় বড় সন্ত্রাসী আছে তাদের উপর নির্দিষ্ট হারে ভ্যাট বসিয়ে দিন । আর পুলিশ, আইন আদালত, বিচার ব্যবস্থা সব চাঙ্গে উঠাইয়া রাইখা দেন । ভ্যাটেই যদি হয় সব সমাধান তবে ভ্যাটই ভাল । প্রয়োজনে সংবিধানের একটু-আরেকটু বদল-টদল করা লাগলে – নো প্রবলেম । হাস্যকর দেশে বসবাস আমাদের । হাস্যকর !

বিজ্ঞজনের যুক্তি-৩, সব অযোগ্য পুলাপাইন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ে । টাকা দিয়েই যেহেতু শিক্ষা নিবে, তবে ভ্যাট দিবে না কেন?
উত্তরঃ মানলাম তারা অযোগ্য । যেহেতু সে সরকারী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়নি সে অযোগ্য । আপনার সরকারী বিশ্ববিদ্যালয়ে সিট আছে কয়টি। আবেদনকারী ২০ জন, সিট ৫ টি । সেই পাঁচ জন মেধাবীকে বাচাই করে ভর্তি করালেন । বুকে হাত দিয়ে বলতে পারবেন বাকি ১৫ জনই অযোগ্য ছিল? নাকি নিজের সীমাবদ্ধতার কথা ঢাকতেই এই আয়োজন । তবে শুনে রাখুন এই বাকি ১৫ জনের কেউ কেউ, যারা নিজেদের বাবার টাকায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেই বর্তমানে বিসিএস-সহ দেশের সরকারী-বেসরকারী ভিবিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োজিত আছে । আমার এক পরিচিত সম্মানিত বড় ভাইকে বলতে শুনেছি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টাকার জোড়ে ইঞ্জিনিয়ার হয়ে যায় । যদি তাই হত তবে পিডিবি, ডেসকো, ডিপিডিসি, আরইবি, ইজিসিবি, পিজিসিবি, এলজিইডি, সামিট, এনার্জিপ্যাক সহ ভিবিন্ন সরকারী-বেসরকারী প্রকৌশল পেশায় বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রকৌশলীদের ব্যাপক অংশগ্রহণ থাকতো না । বিশ্বাস না হয়ে একটু খোজ নিয়ে দেখবেন প্লিজ ।
আমরা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের বাবার যে পরিমান টাকা খরচ করে পড়াশোনা করছি, ঠিক সমপরিমাণ টাকা একটি সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের পিছনেও ব্যয় হয় । শুধু পার্থক্য হল সরকারী বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষাব্যায় সরকার বহন করে । ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞ্যান এর প্রতিযোগিতায় ঠিকে যাওয়া একটি ছাত্র এদেশের নাগরিক, আর হেরে যাওয়া ছাত্রটি বরিরাগতদের মত গন্য হয় । যেন তাদের প্রতি সরকারের কোন দায়িত্বই থাকেনা । মনে রাখুন ওরা নিজেদের তৈরি করছে সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টায় । যেখানে ওরা আপনার পকেটের একটি টাকাও খরচ করছে না, তবে কেন ওদের পথের কাঁটা হয়ে পথরোধ করতে এসেছেন । কোন সাহসে ?

পরিশিষ্টঃ কিছু কিছু ভদ্রলোক নিজেদের দল তথা রাজনৈতিক বিবেচনায় নিজেদের মনের বিরুদ্ধে অনেক রকম আজেবাজে কথাবার্তা বলে আসছেন । আর আমরাও শুনে যাচ্ছি । তাদের কথা ও যুক্তিতে সতস্ফুরথতার যথেষ্ট অভাব দেখেই বোঝতে পারছি এগুলো তাদের ভেতরের কথা নয় । আপনাদের বলছি, দয়া করে নিজেদের কথা বলুন । দেখুন আপনার মন কি বলে । কোনটা সঠিক । আর কোনটা ভুল নয় বরং অপরাধ !
আর কতকাল অন্যায়ের সাথে ঠোটে ঠোট মিলিয়ে এই পতিতাবৃত্তি । আর কতকাল নিজেরে অবহেলা । আর কতরাত তৃপ্তিহীন কাঙ্গালের ঘুম । আর কতকাল নিজেরে ভুলে চলা ।

শিক্ষাকে সকল প্রকার ভ্যাট থেকে মুক্ত করার এই আন্দোলনে সকলের অংশগ্রহণ কাম্য ।

“”ভ্যাট দিবনা, গুলি কর“”
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×