***এসো আল্লাহর কাছে চাই***
১০ ই মে, ২০১৪ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পীরের দরগায় মানত চলে
মসজিদ থাকে খালি,
দরগাতে যায় কোর্মা পোলাও
মসজিদ গেছে ভুলি।
ইমাম সাহেব নামাজ পড়ায়
দু টাকা পায় খেতে,
দরগা খাদেম সব নিয়ে নেয়
মিছার মায়া পেতে।
পীর হয়েছে অনেক বড়
বেহেস্ত দিয়ে দেয়,
স্বামীর সোহাগ ফিরবে বলে
অর্থ লুটে নেয়।
সন্তানও দেয় সুখ কিনে দেয়
দেয় যে কত কি!
এমন ভণ্ড আমরা ও ভাই
অনেক দেখেছি।
সবই যদি পীরের কাজ
আল্লাহ করেন কি?
হাজার লক্ষ নবী রাসুল
ভেজে চলে ঘি!?
মৃত মানুষ পারে যদি
সকল কিছু দিতে,
তবে খোঁজ হাজার নবীর
কবর সাথে ভিটে।
পীরের চেয়ে অনেক মহান
তারাই ছিলেন নবী,
তাদের দোয়ায় ঘুচত আঁধার
উঠত সকল রবি।
তুমি যেমন পীরের কাছে
তোমার নাজাত চাও,
ভেবেছ কি তার কি হবে
একটু ভেবে নাও।
বেহেস্ত কি আর বাপের ধন
কেউ কি দিতে পারে?
বেহেস্ত দোজখ আল্লাহ দেবেন
সব হিসেবের পরে।
তাই তো বলি মাজার নিয়ে
আর হয়োনা অন্ধ,
নিজেই আস মিলাও তবে
তোমার জীবন ছন্দ।
শোন ও ভাই বলি শোন
কেউ দেবেনা জামিন,
খোদার কাছেই চেয়ে গেছেন
আদম থেকে আমীন।
সবাই এসো দু হাত তুলে
তারই কাছে চাই,
নিজে নিজে পুণ্য করে
নাজাত চেয়ে যাই।
তোমার হিসেব তুমি দেবে
আমার হিসাব আমি,
সকল কাজের হিসেব নেবেন
বিচার দিনের স্বামী।
এসো থাকি আমরা সবাই
শিরক থেকে মুক্ত,
অন্ধ ভুলে আর হয়োনা
ওদের দলে যুক্ত।
০৭ জুন, ২০১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন