
দেখেছো কি সমাজের ক্ষয় হয় প্রতিদিন!?
পরকীয়া, ধর্ষণ- মেকি প্রেম- মায়া লীন।
বৈধতা ছাড়াও চলে কাম সিদ্ধি!
দিন দিন বেড়ে চলে কমে না এ বৃদ্ধি।
এতেই নষ্ট সবি; ক্ষয় মায়া হায়া,
পরিমল ঘুরে চলে কায়া থেকে কায়া।
নারী কায়া মালিকেরা- পায় শুধু বদনাম,
নর থাকে নির্দোষ, নিষ্পাপ বিধিবাম!
উচ্ছেদ করি চলো রুবেল আর হ্যাপীদের,
ওদের পথটা জেনো ভ্রষ্ট ও পাপীদের।
এসব ঠেকাতে এসো কাজ করি শুরু,
সাহসে এগিয়ে যাও হইও না ভীরু।
প্রেম চাও? মায়া চাও? চাও কাম সিদ্ধি?
বিয়েটাই সোজা পথ- এখানেই জোর দি।
আসুক আজ প্রচারে বিয়ে মুখী যৌনতা,
আলগা প্রেমকে নিয়ে ভেংগে ফেলি মৌনতা।
পাল্টে ফেলবো কিছু ভোগবাদী সূত্র,
পুঁজিবাদী দর্শনে ঢেলে দেবো মূত্র।
বাড়ী গাড়ী নারী নয় নব এই সূত্রে,
বৈধ নারীরা আগে চাহিদার ক্ষেত্রে।
তাই এসো ভাইসব
সাথে
এসো বোন সব
সবে মিলে শুরু করি নব সংগ্রাম,
বিয়ে ছাড়া রুখে দেবো; সব রুপী কাম।
সমাজের ক্ষয় রোধে এও এক ভাল পথ,
বিয়ে কর সু-সময়ে- ছেড়ে দাও ভুল রথ।
২৬/০৫/২০১৫
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



