
(১)
আজকে আমি বলবো কিছু অপ্রিয় কথা,
কথা গুলো বলতে পাচ্ছি- হৃদয়ে ব্যাথা।
দিনে দিনে মানবতা যাচ্ছে হারিয়ে,
পশুরূপী হায়েনারা দিচ্ছে মাড়িয়ে।
মনে রেখে দস্যুভাব উপরেতে প্রেম,
একি লীলা খেলা চলে বলতে লাগে শেম।
রাজনৈতিক প্রেম করে নেতা রূপী পশু,
দেশ প্রেমের ফেরীওলার হৃদয়ে নেই কিছু।
কথা বেচে, মায়া বেচে, বেচে জনতারে;
ওরা জানি ভালোবাসে শুধু ক্ষমতারে।
বাকী সবই জানা আছে ওষ্ঠে আসা বুলি,
পরকালের ভয়টুকুও হলো যে মামুলি।
(২)
তবু আজ বলে যাবো ফিকে প্রেমের কথা,
মেকি মায়ায় রচে কতো দুঃখ গাঁথা!
প্রতিদিন প্রতিক্ষণে নারী নির্যাতন-
স্বামী-প্রেমিক সব যেন পশুরই মতন!
হৃদয় কিংবা কালো আখি? মূল্য যেন নেই;
নিরেট চটুল জৌবিকতা জায়গা নিলো সেই।
নারীরাও অর্থ বোঝে হৃদয় বোঝে না,
অর্থ-বিত্তের প্রেমে চলে ছল ও বাহানা।
উভয় দিকের ক্ষয়ে গড়ে মেকি সভ্যতা,
হারিয়ে যায়- যাচ্ছে দেখো মানবিকতা!
ফিরে এসো ফিরে এসো ভালো ভালো দিন,
সরল খাঁটি প্রেম ছাড়া সব হয়ে যাবে লীন।
(৩)
আর কতো দিন বেঁচে রবে? বলো আমায় ভাই;
অমর থাকার প্রমাণ-পত্র ইতিহাসে নাই।
তবু কেন এসব করো বলতে পারো কি?
প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বুঝতে পারি নি।
কত সময় বাঁচে মানুষ; দু-চার-আটটি যুগ?
স্বল্প দিনের এতো মায়া!? করি যোগ-বিয়োগ।
যোগ বিয়োগের ফলাফলে শেষে যেটা পাই,
লাভ বেশী নেই করে এসব ধানাই-পানাই।
এসো এসো ভালো পথে গড়ি মহাকাল,
পরকালে ভালোই পাবে; বোনাস ইহকাল।
সবাই যদি ভালো চাই এ মানব সভ্যতার,
খুলে যাবে স্বল্প/দীর্ঘ- দু'সুখের দুয়ার।
০২/১২/২০১৫
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




