
কখনো কখনো অতি কাছে আসা
অসীম দূরত্ব আনতে পারে,
হে বন্ধু তাইতো ক্ষনিক দূরত্ব চাই;
তবু কাছে ডাকো বারে বারে!?
জানি এমন ইচ্ছা জানতে পেরে
তুমি দুঃখ পাবে- কষ্ট পাবে,
তবু আশংকা আমায় করেছে পাথর-
ভয় জড়ানো অনুভবে।
তাই দাও কিছুদিনের বা সময়ের অবকাশ-
আজ থাকতে চাইছি একা,
ভাঙ্গন নয়তো! আরও কঠিন
শেকলে জড়াবো কাঁদিস নাতো বোকা।
সত্যি একা থাকাই খুব প্রয়োজন-
আর প্রয়োজন ভাগ্যের সাথে বাহাস,
আমি তো বুঝিনা ভাগ্যের খেল-
সে'কি অদৃশ্য ঐ কাঁচ দেয়ালের বিলাস?
তাই একাকিত্ব চাই নিশ্বাসে ও প্রশ্বাসে
কিংবা চায়ের পেয়ালায়,
আবার দেখবে আসবো ফিরে-
সেই চেনা আমি হয়ে নতুন সুবেলায়।
০৮/১২/১৫
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




