
জানি দায়িত্বটা অনেক অনেক ভারী,
তবুও আমার খুব প্রয়োজন তারি।
আজ স্বপ্নে দেখা ঘর বানাবো আমি,
এই ঘর বানাতে খুব প্রয়োজন তুমি।
সেই তোমায় পাবো দিবা রাতের চিন্তা,
বলো উঠবে কবে মনটা নেচে ধিনতা?
*********************************
জানি দায়িত্বটা অনেক অনেক ভারী,
তবুও আমার খুব প্রয়োজন তারি।
তার বিকল্প নেই তো এই সমাজে,
তাই কল্পলোকে তারই নূপুর বাজে।
তার রিনিঝিনি নূপুর করে হরণ,
এ মন উতলা করতে তাকে বরণ।
*****************************
জানি দায়িত্বটা অনেক অনেক ভারী,
তবুও আমার খুব প্রয়োজন তারি।
সে'কি হরণ ভয়ে বরণে পায় লজ্জা?
প্রিয়া! ঘর হবে কি না হলে ফুলসজ্জা?
মায়ার ঘর বানাতে বিকল্প নেই তোমার,
এসো বাঁধ ভেঙ্গে দেই আনতে প্রনয় জোয়ার।
**************************************
জানি দায়িত্বটা অনেক অনেক ভারী,
তবুও আমার খুব প্রয়োজন তারি।
০৯/১২/২০১৫
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





