স্বার্থপরতা!!!
১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিকল্পনার পরী উড়ে গিয়ে
পড়ে থাকে কল্পনা,
ধুসর পৃথিবীর মরুময় বুকে-
এ পাওয়াও যে অল্প না!
চারিদিকে স্বার্থপর আর
স্বার্থহীনের দ্বন্দ চলে,
স্বার্থ উদ্ধার হলেই দেখি
আপনজনা মাড়িয়ে চলে!
এই মাড়িয়ে যাওয়াই শেষ নয় তা
না জানলে জেনেই নাওনা,
সময় এলেই চুকিয়ে দেব
সকল যুগের দেনা পাওনা।
তখন তুমি লজ্জা পাবে
লজ্জা যদি থাকে তোমার,
আজকে আমি দুর্বল তাই
নিরবতাই সংগী আমার।
নিরবতা ভাংবে যেদিন
সেদিন তুমি পস্তাবে,
ভুলেও ভেবনা সেদিন
আমায় তুমি কাছে পাবে।
কারণ...
তোমারই তো অভ্যাস জানি
কাজ ফুরালে কেটে পড়া,
এটা যখন বুঝলাম আমি
লজ্জাতে চোখ ছানাবড়া।
তবুও কিছু শিখে নিলাম-
এটাও তো কমনা গুরু!
এমন শিক্ষা পেয়েই আমি
করলাম নব যাত্রা শুরু।
এবারের এই নব যাত্রায়
আমিও হব স্বার্থপর,
বাবারে বাবা এমন শিক্ষা?
ভাবলে গায়ে আসে জ্বর!
২৯/১০/২০১৫
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন