somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিলাক্সে আছি

০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর দেড়েক আগের কথা। আমার এক সহকর্মীর বিসিএস পুলিশ ক্যাডারে চাকুরী হয়েছে। কিন্তু তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না কি করবেন। বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করবেন না পুলিশের বড়বাবু (অবজ্ঞার্থে নয়) হবেন। অবশেষে তিনি অর্থ বিত্ত ও ক্ষমতার হাতছানিতে কাত হলেন। এ শুনে আমার আরেক সহকর্মী বলছেন, “এত আরামের চাকুরী ছেড়ে পুলিশে যাবে? আমারও সুযোগ ছিল কিন্তু রিলাক্সের কথা চিন্তা করে যাইনি।”

আমি আবাক হলাম। এরা এত আরাম, এত রিলাক্স পায় কোথায়। না অর্থ, না বিত্ত, না ক্ষমতা। আমি মনকলা ছাড়া কিছুইতো দেখিনা। তবে সুখ পাই, যখন ছাত্র-ছাত্রীদের মাঝে থাকি, যখন ক্লাসে থাকি। এ সবে যদি আরাম হয় শিক্ষকতা আরামের। আর এ আরামের জন্য ঘুম হারাম করতে হয়।

আমার মনে হয় শিক্ষকতা ও রাজনীতি এ দু’টি খুব কঠিন কাজ। এখন শুনি বাংলাদেশে এ দু’টি খুব সহজ কাজ। ছাত্র-ছাত্রী ক্লাস থেকে বেরিয়ে গেলেও আপনি শিক্ষক। আপনি পড়াতে পারেন আর না পারেন আপনি শিক্ষক। গবেষণা করেন আর না করেন আপনি শিক্ষক। আবার জনগণ জুতা মারলেও আপনি রাজনীতিক। দেশ রসাতলে গেলেও আপনি রাজনীতিক। রাজনীতি ও শিক্ষকতা পেশা, নেশা আরো অনেক কিছু। বাংলাদেশে পেশাদার শিক্ষক ও রাজনীতিক হাতেগোনা।

এ দু’টি পেশার প্রধান চ্যালেঞ্জ হল সবাইকে খুশি রাখা। লিঙ্কনের কথায়, “You can please some of the people some of the time all of the people some of the time some of the people all of the time but you can never please all of the people all of the time.” কিন্তু উপরোক্ত দু’টি পেশায় অসাধ্যের সাধণা করতে হয়। লেকচার থিয়েটারের ডায়াসে একজন শিক্ষকঃ শিক্ষক,মোটিভেটর, কাউন্সিলর, ফিলোসফার, বক্তা, অভিনেতা, এমনকি সার্কাসের ক্লাউন। এক অঙ্গে অনেক রূপ। বহুরুপী। এ বড় কঠিন কাজ। ক্লাসে ১০০ ছাত্র-ছাত্রীর হরেক রকমের রুচি,হরেক রকমের ব্যাকগ্রাউন্ড, হরেক রকমের চিন্তা চেতনা ও হরেক রকমের পারিবারিক টানাপোড়েন। শিক্ষক সবারই শিক্ষক। ক্লাসে যে প্রথম হবে তার, যে শেষতম হবে তারও। রাজনীতিও তেমনি, ফুটপাতের চেরাগ আলী থেকে সচিবালয়ের মিস্টার রবার্ট(রবি) সবাই রাজনীতিকের দৃষ্টি সীমায়।

ছাত্র-ছাত্রীরা কাস্টমার বা কনজ্যুমার কোনটাই নয়। তারা র-মেটারিয়াল। র-মেটারিয়াল থেকে দেশ ও বিদেশের যুতসই প্রোডাক্ট তৈরীর চেষ্টা করবেন একজন শিক্ষক। দেশ কাস্টমার, প্রোডাক্ট কিনবে। জনগণ কনজ্যুমার, তারা প্রোডাক্ট ভোগ করবে। গ্লোবাল ভিলেজে সে প্রোডাক্ট চলবে যেটা আন্তর্জাতিক মানের। বিএসটিআই এর অনুমোদনে চলবে না, আইএসএসও এর সনদ লাগবে। এর পরও কী রিলাক্স থাকে? আমাদের বিশ্ববিদ্যালয় গুলো কী সময়ের দাবি মেটাতে পারছে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×