রাজিব নাস্তিক ছিল এটা নিয়ে বর্তমান বিতর্কের মানে কি! একদল প্রমান করার চেষ্টা করতেছে সে আস্তিক আর অন্যপক্ষ তাকে নাস্তিক প্রমান করে তার হত্যাকে সঠিক বলতেছে।আমি ধরে নিলাম সে নাস্তিক-
রাজিবকে হত্যা করা হয়েছে নাস্তিকতার জন্য তাই আপনি উল্লাস প্রকাশ করলেন! আপনি কি জানেন ধর্ম মানে কি?
ধর্ম অর্থ হল ধারন করা। আপনি যা ধারন করবেন সেটাই আপনার ধর্ম। আগুনের ধর্ম জ্বালিয়ে দেয়া, আর মানুষের একমাত্র ধর্ম মানবতা। এখন সনাতন ধর্ম(হিন্দু ধর্ম),ইসলাম,বৈদ্ধ ধর্ম বা খ্রিষ্টান ধর্মে আপনি বিশ্বাসী হতে পারেন। কিন্তু একজন নাস্তিকেরও একটা ধর্ম আছে যার নাম নাস্তিকতা। যদিও এই নাস্তিকতার ধারনাটা ভুল। রাজিব সেই ধর্মে দীক্ষিত। এখন সে আপনার ধর্মে (আপনি যে ধর্ম বিশ্বাস করেন) বিশ্বাসী নয় বলে তাকে কি আপনি জবাই করে হত্যা করবেন? তাহলে আসুন হিন্দু ধর্মে যারা আছে তাদেরকে জবাই করি।
কেউ কেউ লিখেছে "নাস্তিক হওয়া এক জিনিষ কিন্তু কোন ধর্মের নামে এরকম বাজে কথা বার্তা লেখা ঠিক না।"
আমিও আপনার সাথে একমত, কিন্তু আপনাদের ভিতরে এরকম অনেক ধার্মিক আছে যারা অন্য ধর্মকে দেখতে পারে না! অন্য ধর্মের মৌলিক বিষয় গুলো নিয়ে হাসি ঠাট্টা করে। যেমন আমারই একজন পরিচিত (মুসলিম) ধার্মিকের কথা বলি। সে হিন্দুদের রাধাকৃষ্ণ নিয়ে সময় পেলেই ব্যাঙ্গ করে।
ওদের মন্ত্রের ভাষা নিয়ে ব্যাঙ্গ করে। আপনার কি মনে হয় তাকেও জবাই করা উচিত?!
কারও নাস্তিক হয়ে জন্ম হয় না। আপনাদের ভণ্ড ধার্মিকতা, সব কিছুকে ধর্ম দিয়ে বিচার করার মনোভাব,চারদিকে ধর্ম নিয়ে এত যুদ্ধ একজনকে বাধ্য করে নাস্তিক হতে।তখন সে ধর্মের উপর বিশ্বাস হারিয়ে ফেলে।এই দোষ আপনার, ধর্মের নয়। আমার ধর্ম বিধার্মিকদের জবাই করতে শেখায় না।
যখন রামুতে হামলা করা হল তখন কোথায় ছিল আপনার এই ধার্মিক মানসিকতা। রাজিব হত্যা একটি ধর্মীয় উস্কানি। বিধার্মিকদের হত্যা করার উস্কানি ধর্মীয় উস্কানির দিকে লক্ষ্য না রেখে ধর্মের দিকে লক্ষ্য রাখুন।
রাজিব ধর্মান্ধ ছিল না হয়ত নাস্তিক ছিল কিন্তু তার সবচেয়ে বড় গুন ছিল সে বাংলাদেশান্ধ। এই দেশ স্বাধীন হয়েছে কোন ধর্মের ভিক্তিতে না এই তাদেরই জন্য যারা দেশান্ধ।
## লেখাটি শেয়ার করে স্বার্থান্বেষী,ধর্ম বিক্রেতা মানুষদের প্রতিহত করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



