somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জরুরী সাহায্য চাই প্লিজ! :(

১৩ ই মে, ২০১৪ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন থেকেই চিন্তা করছিলাম একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। কিন্তু বুঝতে পারছিলাম না কোন ব্যাংকটা ভালো হবে। চেনা জানা যে কাউকে জিজ্ঞেস করবো তারও উপায় নেই। আসলে ভার্সিটি লেভেলেও অনেকে ব্যাংকিং সম্পর্কে খুব বেশি কিছু জানে না। আর সেখানে আমি মাত্র আঠারো বছর পার করেই অ্যাকাউন্ট খোলার চিন্তা ভাবনা করছি দেখে আত্মীয়-বন্ধু সবাই চোখ টেরায়। আমার সাথে পড়া বেশিরভাগ মেয়েদেরই ব্যাংক একাউন্ট নেই।

আমি দুটো টিউশনি করি। এই ছোটখাট আয়ের উৎস থেকে কিছু টাকা সঞ্চয় করতে চাই। এই ছোটখাট উপার্জনটুকু একটু সঞ্চয় করলে ভবিষ্যতে যেকোন সময় বিরাট উপকারে আসতে পারে। অথচ এই উদ্যোগটুকুই কেউ গা করে নেয় না। উলটো আমার মতো কারো ইচ্ছা দেখলে মুখ ঘুরিয়ে রাখে।


যা হোক, যে কারণে লিখতে বসা – আমি বেশ কিছুদিন ধরেই এখানে সেখানে খোঁজ করে যাচ্ছি। এই করতে করতেই একটা জিনিসের খোঁজ পেলাম – অনলাইন ব্যাংকিং। এ ব্যাপারে আমার ধারণা খুবই কম। কিন্তু যদ্দূর বুঝলাম, ঘরে বসে থেকেই নাকি মোটামুটি ব্যাংকিং-য়ের সব ঝামেলা সেরে ফেলা যায়। আরেকটু খোঁজ নিতে এক চাচাতো ভাই জানালেন তাঁর নাকি স্ট্যান্ডার্ড চার্টার্ডে একটা ই-সেভার্স অ্যাকাউন্ট আছে।

এখনও ঠিক ক্লিয়ার না, কিন্তু যেটুকু জেনেছি তাতে করে বুঝলাম – অনেক কম টাকাতেই নাকি অ্যাকাউন্ট খোলা যায়, আর বেশ কিছু সুবিধাও পাওয়া যায়। আমার মতো পাবলিকের জন্য পারফেক্ট হওয়া উচিত। অন্তত: ভাইয়ার কথায় তাইই বুঝলাম। তবে যেটা সবচেয়ে বড় সুবিধা, সেটা হলো প্রায় যেকোন ডিজিটাল মিডিয়া থেকে যেকোন জায়গা থেকেই নাকি অ্যাকাউন্ট ম্যানেজ করা যায়। এমনকি টাকা জমা দেওয়া, টাকা তোলা, বিল দেওয়া এসওব কাজও নাকি ব্যাংকে না গিয়েই করা যায় । কিভাবে জানি না, তবে সেরকম হলে তো আমার জন্য ভালোই!


আমি এখনও ঠিক করে উঠতে পারিনি অ্যাকাউন্ট খুলবো কি খুলবো না। তবে খোলার সম্ভাবনাই বেশি মনে হয়। ভেবে দেখলাম, আমার মতো যারা সারাক্ষণ ডিজিটাল মিডিয়ায় সময় কাটায় তাদের জন্য এর চেয়ে আরামের ব্যাংকিং আর কী হতে পারে? আপনাদের কারো যদি এই অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে একটু পরামর্শ দিবেন দয়া করে।

যারা যারা সাহায্য করবেন তাদের জন্য ফুলের শুভেচ্ছা।

প্লিজ কেউ কী সাজেশন দিতে পারেন? প্লিজ প্লিজ প্লিজ :(  


৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×