somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইলফোন কেনার সময় সতর্কতা অবলম্বন করুন

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুবাইয়ে জব্দ হয়েছে প্রায় আনুমানিক ৪ কোটি ৮০ লাখ দেরহাম (বাংলাদেশি ১০১ কোটি টাকা) এর জাল বা নকল মোবাইল ফোন। চমকে দেবার মতো খবর। কারণ আমাদের দেশের বেশিরভাগ আমদানীকারক প্রতিষ্ঠান যেমন গেজেট এন্ড গিয়ার বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলসেট গুলো সাধারণত সংযুক্ত আরব আমিরাত থেকেই আমদানী করে থাকে। স্বল্প মুল্যে ভালো মোবাইল পাওয়ার আশায় যারা এসব সেট কিনেছেন বা কিনছেন তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার দশা হয়েছে নিশ্চয়ই! কম দামে ভালো জিনিস কে না চায়? কিন্তু সেই ভালো জিনিস যদি বদলে যায় নকলে তাহলে তো মাথায় আকাশ ভেঙ্গে পড়ারই কথা!

সংবাদটা চোখে পড়তেই ভিরমি খেয়েছিলাম। বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর দুবাই করেস্পন্ডেন্ট এঁর করা নিউজ। গত দু’ সপ্তাহে দুবাইএর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ষাট হাজার জাল মোবাইল সেট জব্দ করেছে দুবাই পুলিশ যার মধ্যে রয়েছে সনি, নোকিয়া , স্যামসাং সহ নামীদামী প্রায় সব সেটের ক্লোন! নিউজে পড়ে জানলাম ৯ আগস্ট থেকে এই অভিযান চালু হয়ে চলেছিলো ২৩ আগস্ট পর্যন্ত। তাতেই এই অবস্থা। সাধারন ক্রেতাদের জন্য সুসংবাদ, দুবাই পুলিশ জানিয়েছে ভবিষ্যতেও এই প্রক্রিয়া চালু থাকবে ।

এবার আসি, কাজের কথায়। আমরা যারা কিছুটা কম মূল্যে ভালো মোবাইল সেট খুঁজি তারা এইসব আমদানীকারক প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। কিন্তু কম মূল্যে ভালো জিনিস পেতে যেয়ে কি আদৌ লাভ হচ্ছে? উহু , বরং আমরা ঠকছি। কারণ ক্লোন সেট গুলো কিনলে আসলে বোঝার উপায় থাকে না যে তা নকল। এসব মোবাইলের না থাকে গ্যারান্টি না থাকে ওয়ারেন্টি। ফলে নষ্ট হলেই অতিরিক্ত কতগুলো টাকা গুনতে হয় শকের মোবাইল নষ্ট হলে অসম্ভব খারাপ লাগে। আরো সমস্যা আছে। আমাদের দেশে মোবাইল ফোন হারানো নতুন ঘটনা নয়। মোবাইল হারিয়ে গেলে ট্র্যাক করার উপায় হচ্ছে আইএমইআই নাম্বার। কিন্তু এসন জাল সেটে তো তাও থাকেনা। যার ফলে কিছুতেই এতো দাম দিয়ে কেনা সেটটা আর পাওয়া যায়না। তাছাড়া এসব মোবাইল দিয়ে যেহেতু ট্র্যাক করা যাচ্ছেনা, যেকোন অপরাধ কর্ম ঘটালেও অপরাধীকেও ট্র্যাক করা সম্ভব হয়ে উঠেনা। ব্যাপারটা অবশ্যই এলার্মিং।

আশার কথা হচ্ছে, সি আই ডি জানিয়েছে , তারা এই ব্যাপারে প্রায় ৪৫ জন কে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা ও করা হয়েছে। এতে করে আশা করি, এইরকম জাল সেট তৈরি এবং তা চোরাই পথে আমদানি রফতানি অবশ্যই কমে যাবে।

নকল বা জাল মোবাইল কেনার হাত থেকে বাঁচতে হলে আমাদের নিজেদের কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন যেকোন মোবাইল কেনার সময় আমদানীকারক প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে তাদের অনুমোদিত মোবাইলশপ থেকে কেনা, কেনার সময় হলোগ্রাম মার্ক দেখে কেনা, সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনা থেকে বিরত থাকা। এতে করে ঠকার চান্স অনেকাংশেই কমে যাবে।

মোবাইলফোন কেনার সময় সতর্কতা অবলম্বনই হচ্ছে আসল মোবাইল কেনার একমাত্র উপায়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×